November 21, 2026, 12:06 am
শিরোনামঃ
খুলনা বিভাগে ১০ মাসে হত্যাকাণ্ডে শীর্ষে যশোর গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে : রাষ্ট্রপতি এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর ; স্বাক্ষর ঘিরে চলছে সমালোচনা পিরোজপুরে আদালত প্রাঙ্গণে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ সিরাজগঞ্জে এনসিপি নেতার বাড়ির সামনে পেট্রোল ঢেলে আগুনের অভিযোগ ট্রাম্প পরিবার ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্তের প্রস্তুতি ; নথিপত্র সংরক্ষণের নির্দেশ ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত ইসরায়েল-সৌদি-লেবাননে ৪৫ দিনে ১৭ সুরক্ষিত বাংকার নির্মাণ করবে যুক্তরাষ্ট্র যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক
এইমাত্রপাওয়াঃ

ব্রাহ্মণবাড়িয়ায় বৃদ্ধকে হত্যার পর ১১ টুকরো ; স্ত্রী-মেয়ে আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পারিবারিক কলহের জেরে অরুণ মিয়া (৭০) নামে এক বৃদ্ধকে হত্যার পর ১১ টুকরো করার ঘটনা ঘটেছে। ওই ব্যক্তির স্ত্রী-সন্তানই তাকে হত্যা করেছেন। এ ঘটনায় স্ত্রী মোমেনা বেগম ও মেয়ে লাকীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২ অক্টোবর) দুপুরে বাঞ্ছারামপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুজন কুমার পাল বিষয়টি নিশ্চিত করেছেন। উপজেলার ফরদাবাদ ইউনিয়নের ফরদাবাদ গ্রামের মধ্যপাড়ায় ঘটনাটি ঘটে।

এর আগে মঙ্গলবার (১ অক্টোবর) সন্ধ্যায় পাশের বাড়ির সেপটিক ট্যাংক থেকে পলিথিনে মোড়ানো অরুণ মিয়ার দেহাবশেষ খুঁজে পাওয়া যায়। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) থেকে তিনি নিখোঁজ ছিলেন।

পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, ২০১৭ সাল থেকে দ্বিতীয় স্ত্রী মোমেনা বেগমের সঙ্গে পারিবারিক বিরোধে জড়ান অরুণ মিয়া। ২০১৮ সালে তার দ্বিতীয় স্ত্রীর সন্তানের প্রবাসে মৃত্যু হয়। পরে তার দেনা মেটাতে অরুণ মিয়া জমি বিক্রি করেন। এ নিয়ে তাদের দাম্পত্য কলহ আরও তীব্র হয়।

এরপর শুক্রবার নিখোঁজ হন অরুণ মিয়া। মঙ্গলবার সন্ধ্যায় পাশের বাড়ির সেপটিক ট্যাংক থেকে দুর্গন্ধ বরে হলে স্থানীয়রা সেখানে গিয়ে টর্চ লাইটের সাহায্যে পলিথিনে মোড়ানো কিছু দেহাবশেষ দেখতে পান। পরে পুলিশে খবর দিলে ট্যাংক থেকে নয়টি পলিথিনে মোড়ানো ১১ টুকরো দেহাবশেষ উদ্ধার করা হয়। অরুণ মিয়ার প্রথম স্ত্রীর ছেলে রুবেল সেটি তার বাবার মরদেহ বলে শনাক্ত করেন।

এ ঘটনায় মোমেনা বেগম, তার ছেলে রাসেল এবং মেয়ে লাকীকে আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। সেই জিজ্ঞাসাবাদে অরুণ মিয়ার দ্বিতীয় স্ত্রী মোমেনা বেগম হত্যার বিষয়টি স্বীকার করে পুলিশের কাছে জবানবন্দি দেন। এছাড়া ছেলে রাসেলের এতে কোনো সম্পৃক্ততা না পেয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। এরপর বুধবার সকালে নিহত অরুণ মিয়ার প্রথম স্ত্রীর ছেলে রুবেল বাদী হয়ে মোমেনা বেগম ও সৎ বোন লাকীকে আসামি করে একটি হত্যা মামলা করেন।

মোমেনা বেগমের জবানবন্দির বরাত দিয়ে বাঞ্ছারামপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুজন কুমার পাল জানান, পারিবারিক কলহের জেরে তার দ্বিতীয় স্ত্রী মোমেনা তাকে মাথায় আঘাত করেন এবং এতে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন। তারপর চাপাতি (টাঁকশাল) দিয়ে লাশ টুকরো টুকরো করে নয়টি পলিথিনে বেঁধে পার্শ্ববর্তী সৌদি প্রবাসী মনির মিয়ার সেপটিক ট্যাংকে ফেলে দেন তারা। এ ঘটনায় মোমেনা বেগম ও তার মেয়ে মেয়ে লাকীকে আদালতের মাধ্যমে দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে পাঠানো হবে।

আজকের বাংলা তারিখ

  • ২১শে নভেম্বর, ২০২৬
  • ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১০ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page