March 15, 2026, 3:08 pm
শিরোনামঃ
আগামী কাল খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গ্লোবাল ফ্রড সামিটে অংশ নিতে ভিয়েনায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া পর্যালোচনা করছে সরকার : শিক্ষামন্ত্রী মুক্তিযুদ্ধ বাংলাদেশের হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলো মির্জা আব্বাসকে রংপুরে ছেলেকে হত্যার পর মায়ের আত্মহত্যা বাগেরহাটে দোকান বন্ধ করে ফেরার পথে ব্যবসায়ীকে গুলি করে হত্যা চট্টগ্রামে স্বামীর ইটের আঘাতে স্ত্রী নিহত ইরানের সরকার পতন হলে নেতৃত্ব দিতে প্রস্তুত নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভি
এইমাত্রপাওয়াঃ

ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে চান ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ব্রিকসের আসন্ন শীর্ষ সম্মেলনে যোগ দেয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। আগামী আগস্ট মাসে দক্ষিণ আফ্রিকার রাজধানী প্রিটোরিয়ায় এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠানের কথা রয়েছে।

শীর্ষ সম্মেলনে যোগ দেয়ার জন্য ফ্রান্স ব্রিকস জোটকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানোর অনুরোধ জানিয়েছে।

ফরাসি প্রেসিডেন্টকে যদি এই সম্মেলনে যোগ দেয়ার অনুমতি দেয়া হয় তাহলে তিনি হবেন শিল্পোন্নত দেশগুলোর সংগঠন জি-সেভেনের প্রথম কোনো নেতা যিনি এই সম্মেলনে অংশগ্রহণ করবেন।

ফরাসি পররাষ্ট্রমন্ত্রী ক্যাথরিন কলোনা জানিয়েছেন যে, ফরাসি প্রেসিডেন্টের সম্মেলনে যোগ দেয়ার আগ্রহের কথা তিনি দক্ষিণ আফ্রিকাকে অবহিত করেছেন।

কলোনা জানান, ইমানুয়েল ম্যাক্রন শীর্ষ সম্মেলনে পর্যবেক্ষক হিসেবে যোগ দিতে চান। দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী নালেদি প্যান্ডরের সঙ্গে মঙ্গলবার এক বৈঠকের পর সংবাদ সম্মেলনে এসব কথা জানান ক্যাথেরিন কলোনা।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page