April 11, 2026, 6:49 am
শিরোনামঃ
বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার : অ্যাটর্নি জেনারেল কাজল জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস দেশের অর্থনীতিকে অগ্রসর-অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে : অ্যার্টনি জেনারে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি ৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবে : মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

ব্রিটিশ রাজা চার্লসের চেয়েও ধনী প্রধানমন্ত্রী ঋষি সুনাক দম্পতি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক ও তার স্ত্রী অক্ষতা মূর্তি দম্পতির সম্পদ গত এক বছরে ১২২ মিলিয়ন পাউন্ড বেড়ে ৬৫১ মিলিয়ন পাউন্ডে পৌঁছেছে। এর আগের বছর তাদের সম্পদ ছিল ৫২৯ মিলিয়ন পাউন্ড। এতে রাজার চার্লসের ব্যক্তিগত সম্পদকে ছাড়িয়ে গেছেন এই দম্পতি।

ঋষি সুনাক যুক্তরাজ্যের শীর্ষ ধনীর তালিকায় এসেছেন মূলত তার স্ত্রীর ইনফোসিসের শেয়ারের কারণে। তার বাবা নারায়ণ মূর্তি ভারতের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান ইনফোসিসের মালিক। সেখানে শেয়ারের দাম বেড়ে যাওয়ার কারণেই সম্পদ বেড়েছে বলে গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে।

এদিকে ব্রিটিশ রাজা চার্লসের সম্পদ ৬১০ মিলিয়ন পাউন্ড। গত বছর এটি ঋষি সুনাক দম্পতির চেয়ে বেশি ছিল। এ বছর ঋষিদের সম্পদ ৬৫১ মিলিয়ন পাউন্ড হওয়ার পিছিয়ে পড়লেন রাজা চার্লস।

তবে ব্রিটিশ রাজ পরিবারের হাতে কত সম্পদ রয়েছে, তা প্রকাশ্য নয় বলে জানিয়েছে বিবিসি। ফলে রাজা চার্লসের প্রকৃত সম্পদ অনুমান করাও কঠিন। গণমাধ্যমে প্রকাশিত হিসাবমতে, রাজপরিবারের অধীনে থাকা একাধিক প্রাসাদ ও জায়গার দাম মিলিয়ে ১২ বিলিয়ন পাউন্ডের বেশি।

রাজনীতিতে প্রবেশেরও আগে থেকে যুক্তরাজ্যের ধনী হিসেবে পরিচিত ঋষি সুনাক। তিনি হেজ ফান্ড ব্যবস্থাপক হিসেবে কাজ করতেন। গত বছর তার দেওয়া আয়কর তথ্য থেকে জানা যায়, ঋষির মোট সম্পদের পরিমাণ ২ দশমিক ২ মিলিয়ন পাউন্ড।

বিবিসি জানিয়েছে, প্রধানমন্ত্রি ঋষি সুনাকের সম্পদের ব্যাপারে জানতে চাইলে সাংবাদিকদের কোনো তথ্য জানায়নি ব্রিটেনের প্রধানমন্ত্রীর দপ্তর ডাউনিং স্ট্রিট।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page