October 8, 2026, 8:19 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলনকে আদালতে হাজির করার পর হঠাৎ অসুস্থ মাগুরায় দীর্ঘ ১৪ বছর জাল সনদপত্র ও বয়স কমিয়ে সরকারি চাকরির অভিযোগ জঙ্গল সলিমপুরের পাশে পুলিশ একাডেমি ও কারাগার হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ : পানিসম্পদ মন্ত্রী মৌলভীবাজারে এক হালি কমলা ৫০ হাজার টাকায় বিক্রি নোয়াখালীতে নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার  লেবাননের হিজবুল্লাহকে ২০০ মিলিয়ন ডলার দিলো ইরান সৌদি ড্রোন ভূপাতিত করার দাবি ইয়েমেন হুথিদের পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন : পাকিস্তান সেনাবাহিনী
এইমাত্রপাওয়াঃ

ভক্তদের টানে পুনরায় বাংলাদেশে দূতাবাস খুলতে চায় আর্জেন্টিনা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলাদেশে দূতাবাস খোলার পরিকল্পনা দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনার। কাতারে চলমান বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা দলের প্রতি বাংলাদেশি সমর্থকদের ভালোবাসা এই পরিকল্পনা বাস্তবায়নে জোর হাওয়া দিতে পারে।

গত শনিবার এক টুইট বার্তায় আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো কাফিয়েরো বাংলাদেশে পুনরায় দূতাবাস চালু করার পরিকল্পনার কথা জানান।

স্প্যানিশ ভাষায় করা কাফিয়েরোর ওই টুইট বার্তায় তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে তার একটি ছবিও জুড়ে দেন। সেখানে তিনি বলেন, গত আগস্টে আমি আব্দুল মোমেনের সঙ্গে পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি বিষয়ক একটি সম্মেলনে বৈঠক করেছি।

চলমান কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার প্রতি বাংলাদেশি সমর্থকদের আবেগ ও ভালোবাসা বিশ্ববাসীর মনোযোগ কেড়েছে। এমনকি বিশ্বকাপে মেক্সিকোর বিপক্ষে মেসির গোলের পর উল্লাসরত বাংলাদেশি সমর্থকদের একটি ভিডিও ফিফার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে পোস্ট করার পর তা বহির্বিশ্বের নজর কাড়ে। প্রচার করা হয় আর্জেন্টিনার বিভিন্ন গণমাধ্যমেও।

আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে বাংলাদেশ সম্পর্কে টুইট করে বলা হয়, আমাদের দলকে সমর্থন করার জন্য আপনাদের ধন্যবাদ! ওরা (বাংলাদেশিরা) আমাদের মতোই পাগল!

আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি বাংলাদেশিদের অকুণ্ঠ ভালোবাসার প্রতিদান হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জন্য একটি আর্জেন্টাইন ফ্যান গ্রুপও তৈরি করা হয়।

বাংলাদেশে দূতবাস খোলার ব্যাপারে আর্জেন্টিনার পররাষ্ট্র মন্ত্রণালয়ও একটি  বিবৃতিতে বলা হয়েছে, দূতাবাস এবং এর কনস্যুলার বিভাগটি পুনরায় চালু করার সঙ্গে সঙ্গে আমরা দ্বিপক্ষীয় সম্পর্কের সম্ভাবনাকে কাজে লাগাতে চাই। প্রধানত বাণিজ্যিক দিক থেকে, যা বৃদ্ধির ব্যাপক সম্ভাবনা আছে।

আজকের বাংলা তারিখ

  • ৯ই অক্টোবর, ২০২৬
  • ২৩শে আশ্বিন, ১৪৩৩
  • ২৭শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page