October 10, 2026, 1:47 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

ভারতীয় আনাড়ি কোম্পানীর আইড্রপ ব্যবহারে যুক্তরাষ্ট্রে ৩ জনের মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারতীয় আনাড়ি ওষুধ কোম্পানির চোখের ড্রপ যুক্তরাষ্ট্রে আলোচনায় এসেছে, কারণ অভিযোগ উঠেছে এই চোখের ড্রপের কারণে যুক্তরাষ্ট্রে ৩ জনের মৃত্যু হয়েছে।

ড্রপটিতে অতিমাত্রায় ওষুধ-প্রতিরোধী ব্যাকটেরিয়া থাকার সম্ভাবনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন। এই আই ড্রপের কারণে আটজন দৃষ্টিশক্তি হারিয়েছেন বলেও খবর রয়েছে।

আইড্রপটি তৈরি করে চেন্নাইয়ের গ্লোবাল ফার্মা হেলথকেয়ার।

সিডিসি গভীরভাবে উদ্বিগ্ন যে ভারত থেকে আমদানি করা চোখের ড্রপে পাওয়া ওষুধ-প্রতিরোধী ব্যাকটেরিয়া মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছে যেতে পারে। সংক্রামক রোগ বিশেষজ্ঞরা বলেছেন যে যুক্তরাষ্ট্রে এর আগে এই স্ট্রেন পাওয়া যায়নি। এই অবস্থায় সমস্যা হলো যুক্তরাষ্ট্রে বর্তমানে ব্যবহার হওয়া অ্যান্টিবায়োটিক দিয়ে এই রোগের চিকিৎসা করা খুবই কঠিন।

গত বছর গাম্বিয়া এবং উজবেকিস্তানে, ভারতে তৈরি কাশির সিরাপ খেয়ে বেশ কটি শিশু মারা যায়। এই ঘটনায় যুক্তরাষ্ট্র থেকে শুরু করে ভারত পর্যন্ত সব জায়গায় আলোড়ন তৈরি হয়।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page