October 11, 2026, 1:20 am
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

ভারতের অন্ধ্রপ্রদেশে দুই ট্রেনের সংঘর্ষে ১৩ জন নিহত ; আহত ৪০

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারতের অন্ধ্রপ্রদেশের কন্টকপল্লিতে দাঁড়ানো একটি ট্রেনকে ধাক্কা দেয় যাত্রীবাহী একটি এক্সপ্রেস ট্রেন। এতে এখন পর্যন্ত ১৩ জন নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন ৪০ জন। স্থানীয় সময় রোববার (২৯ অক্টোবর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, প্রাথমিক তদন্তে জানানো হয়েছে, যান্ত্রিক ত্রুটি নয়, ট্রেন চালকের ভুলের কারণেই এই দুর্ঘটনা ঘটে। এতে ট্রেনটির তিনটি বগি লাইনচ্যুত হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রেনটি বিশাখাপত্তম থেকে পলাশা যাচ্ছিল। ঘটনার পর দুর্ঘটনাস্থলে আশপাশের এলাকাগুলো থেকে যতগুলো সম্ভব অ্যাম্বুলেন্স পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া দ্রুত সময়ের মধ্যে উদ্ধার অভিযান ও আহতদের চিকিৎসা নিশ্চিত করতে বলা হয়েছে।

রোববার এই ট্রেন দুর্ঘটনার পর থেকেই উদ্ধারকাজ শুরু হয়েছে। সোমবার বিকেলের মধ্যে উদ্ধারকাজ শেষ হয়ে যাবে বলে জানানো হয়েছে। দুর্ঘটনার জেরে এখনও পর্যন্ত ১৮টি ট্রেন বাতিল করা হয়েছে, ২২টি ট্রেনের রুট বদল করা হয়েছে।

এর আগে চলতি বছরের জুনে ওড়িশায় তিন ট্রেনের মধ্যে ভয়াবহ সংঘর্ষে নিহত হয় ২৮০ জন। শালিমার-চেন্নাই সেন্ট্রাল করোমন্ডেল এক্সপ্রেস, বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস এবং একটি পণ্যবাহী ট্রেনের সঙ্গে বহনাগা বাজার স্টেশনে ওই দুর্ঘটনা ঘটে।

 

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৬শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page