April 1, 2026, 8:16 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্কুলছাত্রীকে গণধর্ষনের ঘটনায় প্রধান আসামিসহ ২ জন আটক  মাগুরায় মিথ্যা চাঁদাবাজি মামলায় দুই সাংবাদিকের জামিন কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী বিএনপি নেতাকর্মীদের ২৩ হাজার ৮৬৫ মামলা প্রত্যাহার করা হয়েছে : সংসদে আইনমন্ত্রী চলতি মাসে ঝিনাইদহ ও ফেনীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হবে : পানি সম্পদ মন্ত্রী ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী দক্ষিণ কোরিয়া পারমাণবিক হামলার হুমকিতে ইরান ভীত নয় : ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত দেশে ফিরে এলো আরকান আর্মির হাতে আটক ১৪ জন জেলে নারায়ণগঞ্জে মজুত করা ১৩ হাজার ৯৮০ লিটার তেল জব্দ
এইমাত্রপাওয়াঃ

ভারতের ওড়িশায় ঘরে বিষাক্ত সাপ ছেড়ে স্ত্রী-সন্তানকে হত্যা করেছে পাষন্ড ; অবশেষে আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চলছে দাম্পত্য কলহ। আর তাতেই অতিষ্ঠ হয়ে ঘরে বিষাক্ত সাপ ছেড়ে দিয়েছিলেন এক ব্যক্তি। সেই সাপের কামড়ে মৃত্যু হয়েছে তার স্ত্রী ও দুই বছরের শিশু সন্তানের। অবিশ্বাস্য হলেও ভারতের ওড়িশা রাজ্যে এমন ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৪ নভেম্বর) স্থানীয় পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, প্রায় দেড় মাস আগে ওড়িশার গঞ্জাম জেলার কবিসূর্যনগর থানার আধেগাঁও গ্রামে ঘরে সাপ ছেড়ে দিয়ে স্ত্রী-সন্তানকে হত্যার এ ঘটনা ঘটে। এরই মধ্যে এ ঘটনায় দায়ী ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, যে ব্যক্তি এই কাজ করেছেন, তার নাম ‘কে গণেশ পাত্র’ বলে জানা গেছে। ২০২০ সালে ‘কে বাসন্তী পাত্রকে’ (২৩) বিয়ে করেন তিনি। তাদের সংসারে দেবস্মিতা নামে দুই বছরের একটি মেয়ে ছিল। সংসার শুরুর প্রথম দিকে সবকিছু ঠিক থাকলেও, কিছু দিন পর থেকেই গণেশ-বাসন্তীর সংসারে অশান্তি শুরু হয়।

জানা গেছে, গত ৬ অক্টোবর গণেশ প্লাস্টিকের বয়ামের ভেতরে করে একটি কোবরা সাপ বাড়িতে নিয়ে আসেন। সে সময় তার স্ত্রী ও মেয়ে ঘুমিয়ে ছিল। সেই সুযোগে গণেশ সাপটি ঘরে ছেড়ে দেয়। পরের দিন সকালে দুজনকেই সাপের কামড়ে মৃত অবস্থায় পাওয়া যায়। এ সময় গণেশ অন্য ঘরে ঘুমাচ্ছিলেন।

গঞ্জামের পুলিশ সুপার জগমোহন মীনা জানিয়েছেন, গণেশ ‘ধর্মীয় উদ্দেশে ব্যবহার’ করার কথা বলে এক সাপুড়ের কাছ থেকে বিষাক্ত ওই সাপটি কিনেছিলেন। এ ঘটনায় পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর (ইউডি) মামলা করেছে। তাছাড়া বাসন্তীর বাবা গণেশের বিরুদ্ধে হত্যার অভিযোগে এফআইআর দায়ের করার পর, জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page