October 11, 2026, 2:44 pm
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

ভারতের কোচবিহারে বিজেপি–তৃণমূল ব্যাপক সংঘর্ষ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোট গণনাকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়া উত্তেজনার রেশ এবার পৌঁছাল উত্তরবঙ্গের কোচবিহারে। সোমবার দুপুরে জেলার দিনহাটায় বিজেপি ও তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে, শেষ পর্যন্ত কেন্দ্রীয় বাহিনীর সদস্যদের লাঠিপেটা করে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে হয়।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, দিনহাটা বিধানসভা কেন্দ্রের ভোট গণনা চলাকালীন ফলাফল নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়, যা দ্রুতই হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। দিনহাটায় এবার বিজেপির প্রার্থী অজয় রায় এবং তৃণমূলের হেভিওয়েট নেতা উদয়ন গুহর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। তবে সর্বশেষ গণনার ট্রেন্ড বলছে, উদয়ন গুহর চেয়ে ১০ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী অজয় রায়। এই লিডের খবর ছড়িয়ে পড়ার পরপরই এলাকায় উত্তেজনা চরমে ওঠে।

দিনহাটার এই সংঘর্ষের খবর পাওয়ার সাথে সাথেই সেখানে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর কঠোর হস্তক্ষেপে বর্তমানে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও গোটা এলাকায় থমথমে ভাব বিরাজ করছে। উল্লেখ্য, কেবল কোচবিহারই নয়, ভোট গণনার শুরু থেকেই রাজ্যের বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন কিছু অশান্তির খবর পাওয়া যাচ্ছে, যা নিয়ন্ত্রণে রাখতে নির্বাচন কমিশন ও প্রশাসন কড়া নজরদারি চালাচ্ছে। সূত্র মতে, গণনার কাজ শেষ না হওয়া পর্যন্ত স্পর্শকাতর এলাকাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

 

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৬শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page