November 5, 2026, 1:14 pm
শিরোনামঃ
এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে : রাষ্ট্রপতি মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা দেখছে না ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী পরোয়ানা ছাড়া সাংবাদিক গ্রেপ্তার নয় বিষয়টি বিবেচনায় আছে : তথ্য প্রতিমন্ত্রী সুনামগঞ্জে তরুণ-তরুণীর প্রেম ও বিয়ের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে ১৫ জন আহত মুন্সিগঞ্জে আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা সৌদি আরবের সঙ্গে সিরিয়ার প্রতিরক্ষা চুক্তি সই ইরান যুদ্ধের কারণেই হেরেছি : মার্কিন ভাইস প্রেসিডেন্ট আমাকে সরাতে গেলে ডেমোক্রাটরাই ধ্বংস হয়ে যাবে : ট্রাম্প ঝিনাইদহের মহেশপুর পৌর মহিলা ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষায় সাফল্য অর্জন
এইমাত্রপাওয়াঃ

ভারতের গুজরাটে সহকর্মীর গুলিতে ২ আধা-সামরিক বাহিনীর সেনা নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারতের গুজরাটের পোরবন্দরের কাছে নির্বাচনী দায়িত্বে থাকা আধাসামরিক বাহিনীর মধ্যে এলোমেলো গুলিতে দুই জওয়ান নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুইজন। শনিবার (২৬ নভেম্বর) রাতে এ বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, আগামী মাসে গুজরাট নির্বাচন। এর আগে নিরাপত্তা নিশ্চিত করতে রাজ্যের বিভিন্ন এলাকায় আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। এমনই একটি ক্যাম্পে গুলির ঘটনা ঘটে।

পুলিশ জানায়, যখন গুলি চালানো হয় তখন জওয়ানদের কেউই দায়িত্বে ছিলেন না। তাদের মধ্যে কোন না কোন বিষয়ের উপর ভিত্তি করে সমস্যা সৃষ্টি হয়। সেই থেকেই গুলি চলে। মণিপুরের ইন্ডিয়া রিজার্ভ ব্যাটালিয়নের আধাসামরিক জওয়ানদের পোরবন্দরের কাছে ভোটের কাজে মোতায়েন করা হয়েছিল।

হামলাকারী জওয়ানের নাম কনস্টেবল এস ইনাউচা সিং। তিনি একটি একে-৪৭ রাইফেল দিয়ে তার সহকর্মীদের লক্ষ্য করে গুলি চালান। থোইবা সিং ও জিতেন্দ্র সিং, যারা তার গুলিতে মারা যান। গুলিতে আহত দুই জওয়ান হলেন কনস্টেবল চোরাজিৎ ও রোহিকানা।

প্রত্যেকেই মণিপুরের বাসিন্দা। আহত একজনের পেটে ও অন্যজনের পায়ে গুলি লাগে। প্রথমে তাদের পোরবন্দর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য জামনগরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আজকের বাংলা তারিখ

  • ৫ই নভেম্বর, ২০২৬
  • ২১শে কার্তিক, ১৪৩৩
  • ২৪শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page