October 2, 2026, 2:34 am
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

ভারতের জম্মু-কাশ্মীরে বাস ৩০০ ফুট নিচের খাদে পড়ে নিহত ৩৬

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারত শাসিত জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস পড়ে গেল ৩০০ ফুট গভীর এক খাদে। এ দুর্ঘটনায় ৩৬ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গুরুতর আহত হয়েছেন ১৯ জন।

বুধবার সকালে ভয়ংকর এ দুর্ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায়। টাঙ্গাল এলাকায় বাসটি জাতীয় সড়ক থেকে নিয়ন্ত্রণ হারিয়ে নীচে পড়ে যায়।

স্থানীয়দের দাবি, বাসটি পুঞ্চ সেক্টর থেকে বান্দিচেরিয়ান গ্রামের দিকে যাচ্ছিল। তার মধ্যেই বাসটি রাস্তা থেকে পিছলে খাদে পড়ে যায়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভারতের কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং সংবাদমাধ্যমে বলেছেন, ‘ঘটনাস্থল থেকে ডোডার ডিসি হরবিন্দর সিংয়ের কাছ থেকে গোটা ঘটনা জানলাম। অত্যন্ত মর্মান্তিক ঘটনা। এখন পর্যন্ত ৩৬ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। ১৯ জন আহত। এদের মধ্যে ৬ জনের অবস্থা গুরুতর।’

তিনি জানান, আহতদের ডোডা ও কিস্তওয়ারের সরকারি হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে। আহতদের জন্য হেলিকপ্টারের ব্যবস্থা করা হচ্ছে।

এই দুর্ঘটনায় ইতোমধ্যে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী দপ্তর থেকে এক টুইট বার্তায় লেখা হয়েছে, ‘ডেডার বাস দুর্ঘটনা অত্যন্ত মর্মান্তিক। যারা পরিবারের মানুষজনকে হারিয়েছেন তাদের প্রতি আমার সমবেদনা রইল। প্রার্থনা করি আহতরা দ্রুত সুস্থ উঠুন।’

এছাড়া যাদের মৃত্য়ু হয়েছে তাদের পরিবারকে দুই লাখ টাকা করে অনুদান দেওয়া হবে বলেও ওই টুইট বার্তায় জানানো হয়েছে। অন্যদিকে, আহতদের দেওয়া হবে ৫০ হাজার টাকা করে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page