October 9, 2026, 11:36 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

ভারতের পশ্চিমবঙ্গে অ্যাডিনোভাইরাসের থাবায় ১৯ শিশুর মৃত্যু ; হাসপাতালে ভর্তি ১২ হাজারের বেশি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গে অ্যাডিনোভাইরাসে এ পর্যন্ত ১৯ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া বিভিন্ন উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছে আরও ১২ হাজারের বেশি শিশু। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম উইঅন।

স্বাস্থ্য কর্মকর্তারা জানান, ২টি এডিনোভাইরাসের মিউটেশনের ফলে সৃষ্ট নতুন ধরনের কারণে এতো শিশু আক্রান্ত হচ্ছে এবং মারা যাচ্ছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি মহারাষ্ট্র ও কর্ণাটক রাজ্যেও এ ভাইরাসের সংক্রমণের বিষয়ে জানা গেছে।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শিশুর মৃতের সংখ্যা ১০০ এরও বেশি।

ভাইরাসটি মানবদেহে প্রবেশ করে নিঃশ্বাসের মাধ্যমে, যা আক্রান্ত ব্যক্তির চোখ ও ফুসফুসে ছড়িয়ে যায়। বর্তমানে পশ্চিমবঙ্গে অ্যডিনোভাইরাসের যে ধরন ছড়াচ্ছে, সেটি ভাইরাসটির দুটি স্ট্রেনের মিশ্রণের ফলে তৈরি হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা।

ভারতের ডাক্তারদের সংগঠন দ্য অ্যাসোসিয়েশন অব হেলথ সার্ভিস ডক্টরস সতর্ক করে জানিয়েছে, মৃত ও আক্রান্তের আনুষ্ঠানিক পরিসংখ্যান থেকে বাস্তবচিত্র আরও অনেক ভয়াবহ হতে পারে।

কিছু হাসপাতাল জানিয়েছে তাদের শিশু ওয়ার্ড পূর্ণ হয়ে গেছে এবং অনেক শিশুকে অন্য শিশুর সঙ্গে হাসপাতালের শয্যা ভা করে নিতে হচ্ছে।

বাড়তে থাকা সংক্রমণের মোকাবিলায় স্থানীয় সরকার বিশেষ হেল্পলাইন চালু করেছে। স্বাস্থ্য পরিবার কল্যাণ বিভাগ স্বাস্থ্যকর্মীদের সব ছুটি বাতিল করেছে। এছাড়াও, ক্লিনিকগুলোকে দিনে ২৪ ঘণ্টা ও সপ্তাহে ৭ দিন খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

 

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page