August 6, 2026, 11:31 am
শিরোনামঃ
জুলাই যোদ্ধাদের স্মরণে এই অনুষ্ঠানে যা দেখলাম তা দুঃখজনক : ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই স্মৃতি জাদুঘর সকল গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি : প্রধানমন্ত্রী শহীদের রক্তের বিনিময়ে আমরা ফ্যাসিবাদকে হটিয়েছি : তথ্যমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল : সংস্কৃতিমন্ত্রী কুমিল্লায় মেয়ের শ্বশুরবাড়ির দাওয়াতে যেতে না চাওয়ায় সংঘর্ষে বাবা নিহত বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষে ১০ জন আহত শরীয়তপুরে জুলাই যোদ্ধাদের মারধর করে অনুষ্ঠান থেকে বের করে দিলেন বিএনপি নেতা পুরো পশ্চিমবঙ্গকে কারাগারে পরিণত করেছে বিজেপি : মমতা বন্দ্যোপাধ্যায় জাপানকে কড়া হুঁশিয়ারি দিলো কিম জং উনের বোন নিজ ভিটেবাড়িতে ফিরছেন লেবাননের লাখ লাখ মানুষ : জাতিসংঘ
এইমাত্রপাওয়াঃ

ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণ ; ৩ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরে তৃণমূল কংগ্রেস নেতার বাড়িতে বোমা বিস্ফোরণে অন্তত তিনজন নিহত হয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও আনন্দবাজারের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়, বোমা বিস্ফোরণের ঘটনায় তিনজন নিহত ছাড়াও  আহত হয়েছেন আরও ২ জন, তাদের অবস্থাও আশঙ্কাজনক।

নিহত তৃণমূল নেতার নাম রাজকুমার মান্না। এলাকার তৃণমূলের বুথ সভাপতি হিসাবে পরিচিত তিনি।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এই ঘটনায় নিহত বাকি দু’জন দেবকুমার মান্না ও বিশ্বজিৎ গায়েন। রাজকুমার এবং দেবকুমার সম্পর্কে দুই ভাই। আহতদের উদ্ধার করে পশ্চিম মেদিনীপুরে একটি হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার জেলার কাঁথি শহরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা হওয়ার কথা রয়েছে, তার আগের রাতে সেখান থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে বিস্ফোরণের এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বিস্ফোরণের কারণ নির্ধারণে তদন্ত শুরু করা হয়েছে।

এদিকে বিজেপির অভিযোগ করছে, ওই তৃণমূল নেতার বাড়িতে বোমা তৈরির সময় সেটি বিস্ফোরিত হয়।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page