October 4, 2026, 5:28 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে ১,০১৩ বোতল মাদক ও ১১ কেজি গাঁজা উদ্ধার ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু মাগুরায় বড়শলই ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ দেখতে সংস্কৃতি মন্ত্রী যশোরে বিশেষ অভিযানে গুলি টাকাসহ ৩ জন আটক যশোরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধের মরদেহ দাফন ঘিরে হট্টগোল যশোরে মহিলালীগ নেতৃসহ ৩ জন আটক যশোরে শার্শায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে পৈতৃক জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ভারতের প্রধানমন্ত্রী মোদিকে রাশিয়ার সর্বোচ্চ নাগরিক সম্মাননা প্রদান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সর্বোচ্চ নাগরিক সম্মাননা দিয়েছে রাশিয়া। সোমবার দুই দিনের সফরে রাশিয়া যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার তিনি অস্ট্রিয়া সফরে যান। এর আগে রাশিয়ার সর্বোচ্চ নাগরিক সম্মানে সম্মানিত করা হয় প্রধানমন্ত্রী মোদিকে। তাকে অর্ডার অব সেন্ট অ্যান্ড্রু দ্য অ্যাপোস্টল প্রদান করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

এই সফরে দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, আন্তর্জাতিক নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পুতিনের সঙ্গে আলোচনা করেছেন মোদি। উঠে এসেছে ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গও।

সোমবার মস্কোতে পা রাখেন নরেন্দ্র মোদি। বিমানবন্দরে রাজকীয় অভ্যর্থনা জানানো হয় তাকে। পুতিনের সঙ্গে মোদির দেখা হওয়া মাত্রই দুজন দুজনকে জড়িয়ে ধরেন। এরপর হাসিমুখে করমর্দন করেই দুজনে চলে যান নৈশভোজে। এই নৈশভোজের টেবিলেই উঠে আসে  ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গও।

রক্তক্ষয়ী এই সংঘর্ষ নিয়ে পুতিনকে মোদি বলেন, ‘ভারত জাতিসংঘের সনদকে সম্মান করে। পারস্পরিক ঐক্য এবং সার্বভৌমত্বকে সম্মান করায় বিশ্বাস রাখি আমরা। সেই ভাবনা থেকেই আমি মনে করি, যুদ্ধ কোনো সমস্যার সমাধান হতে পারে না। যুদ্ধক্ষেত্রে কখনো এর সমাধানসূত্র পাওয়া যাবে না। বৈঠক ও কূটনৈতিক আলোচনার মাধ্যমেই শান্তির পথ খুঁজে বের করা সম্ভব।’

এদিকে দীর্ঘ চার দশকের বেশি সময় পর অস্ট্রিয়া সফরে গেছেন প্রধানমন্ত্রী মোদি। সর্বশেষ ১৯৮৩ সালে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী অস্ট্রিয়া সফর করেছিলেন।

 



Our Like Page