March 14, 2026, 10:19 am
শিরোনামঃ
ইউয়ানে দাম মেটানো হলে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন করতে দিতে পারে ইরান ঝিনাইদহ জেলা জাসাসেরে উদ্যোগে ইফতার-দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত মাগুরায় এসডিএফ মনিটরিং এন্ড লার্নিং কর্মশালা অনুষ্ঠিত মাগুরায় সৌদি আরবের রাজকীয় ৯২ কার্টুন খেজুর বিতরণ জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা নিবেদন শেখ পরিবার সংশ্লিষ্ট জাতীয় দিবসগুলো উদযাপন করবে না সরকার ১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হবে : পানিসম্পদ মন্ত্রী উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি নোয়াখালীতে পুকুর সেচতে গিয়ে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার পাবনায় আধিপত্য বিস্তারের জেরে সংঘর্ষে ২ জন গুলিবিদ্ধ
এইমাত্রপাওয়াঃ

ভারতের বর্ধমান মেডিকেল কলেজে অ্যাডিনোভাইরাসে ২ শিশুর মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গে অ্যাডিনোভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে। এবার কলকাতা শহরের মেডিকেল কলেজগুলো ছাড়াও মৃত্যু নথিভুক্ত হলো। বর্ধমান জেলার মেডিকেল কলেজে গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসে মৃত্যু হয়েছে দুই শিশুর।

বর্ধমান মেডিকেল কলেজে মারা যাওয়াদের মধ্যে একজনের বয়স মাত্র এক মাস। অপর জনের চার মাস। জ্বর,সর্দি-কাশি, ও শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়ে ছিল তারা।

যদিও বর্ধমান মেডিকেল কলেজের সুপার জানিয়েছে, অ্যাকিউট রেসপিরেটরি ইনলেসে অর্থাৎ একটি ভাইরাল শ্বাসযন্ত্রের রোগে ওই দুই শিশুর মৃত্যু হয়েছে। বর্ধমান মেডিকেল কলেজে জ্বর, সর্দি-কাশি, শ্বাসকষ্টজনিত উপসর্গ নিয়ে ৯৯ শিশু ভর্তি রয়েছে।

পশ্চিমবঙ্গজুড়েই উত্তরোত্তর বাড়ছে এই সংক্রমণের রোগীর সংখ্যা। তাই এই ভাইরাসের সংক্রমণ রুখতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগমকে নিয়ে বিশেষ বৈঠক করেছেন।

বৈঠকে অ্যাডিনোভাইরাসের মোকাবিলায় একগুচ্ছ গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, কলকাতাসহ পশ্চিমবঙ্গের সমগ্ৰ জেলার মেডিকেল কলেজে এআরআই ক্লিনিক ২৪ ঘণ্টা চালু রাখতে হবে। সর্দি-কাশি, জ্বর, শ্বাসকষ্টজনিত রোগের জন্য মেডিকেল কলেজ ছাড়াও সরকারি-বেসরকারি হাসপাতালে ২৪ ঘণ্টার সুবিধা চালু হচ্ছে।

পশ্চিমবঙ্গের হাসপাতালে এমার্জেন্সিতে ২৪ ঘণ্টা শিশুরোগ বিশেষজ্ঞ (চিকিৎসক) থাকবে। খোলা হবে ২৪ ঘণ্টা হেল্পলাইনও চালু থাকবে। এমনকি কোভিডের সময় ব্যবহৃত ভেন্টিলেটরগুলো প্রয়োজন হলে শিশুদের জন্য ব্যবহার করা হবে।

পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগম জানান, রাজ্যের সব হাসপাতাল পর্যাপ্ত সংখ্যক ভেন্টিলেটর রয়েছে। সব হাসপাতালের সুপার ও কর্মকর্তাদের সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে বলেও জানান তিনি।

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page