April 10, 2026, 9:40 pm
শিরোনামঃ
বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার : অ্যাটর্নি জেনারেল কাজল জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস দেশের অর্থনীতিকে অগ্রসর-অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে : অ্যার্টনি জেনারে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি ৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবে : মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

ভারতের ব্যাংক থেকে সাড়ে ১৬ কোটি রুপি হাতিয়ে নিল হ্যাকাররা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারতের নৈনিতাল ব্যাংকে সাইবার হামলা চালিয়ে সাড়ে ১৬ কোটি রুপি হাতিয়ে নিল হ্যাকাররা। ভারতের নৈনিতাল ব্যাংকের নয়ডা শাখায় এই সাইবার হামলা চালানো হয়। এরপর ৮৯টি বিভিন্ন হিসাবে এই অর্থ স্থানান্তর করা হয়।
এনডিটিভি জানিয়েছে, হ্যাকাররা নৈনিতাল ব্যাংকের নয়ডা শাখা ব্যবস্থাপকের আইডি চুরি করে ব্যাংকের রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট বা আরটিজিএস ব্যবস্থায় ঢুকে গত ১৬ থেকে ২০ জুনের মধ্যে এ অর্থ হাতিয়ে নেয়।

নৈনিতাল ব্যাংকের তথ্যপ্রযুক্তি ব্যবস্থাপক সুমিত কুমার শ্রীবাস্তব পুলিশের সাইবার ক্রাইম বিভাগে এ বিষয়ে অভিযোগ জানিয়েছেন।

এসময় অভিযোগে তিনি বলেন, জুন মাসের হিসাব মেলানোর সময় এই সাইবার চুরির বিষয়টি নজরে আসে।

ভারতে ডিজিটাল লেনদেন যত বাড়ছে, জালিয়াতিও তত বাড়ছে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ইন্ডিয়ান সাইবার ক্রাইম কো–অর্ডিনেশন সেন্টারের (আইফোর সি) বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, গত তিন বছরে (২০২১-২৩) সাইবার প্রতারণার মাধ্যমে ভারতের মানুষের ১০ হাজার ৩৯০ কোটি রুপি হাতিয়ে নিয়েছে দুষ্কৃতকারীরা, যার মধ্যে উদ্ধার হয়েছে মাত্র ১০ শতাংশ।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page