March 1, 2026, 11:53 pm
শিরোনামঃ
ভূমিকম্প পরিস্থিতি নিয়ন্ত্রণে ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ক্ষমতা গ্রহণের মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী সরকার মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে : ধর্মমন্ত্রী নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি অর্থমন্ত্রী আমীর খসরু রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন হবে : ইসি মাছউদ রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল তৈরির উপকরণ উদ্ধার রাজবাড়ীতে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ মাদক কারবারি আটক চুয়াডাঙ্গায় জামায়াত-বিএনপি সংঘর্ষে ১ জন নিহত ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধান নিহত এক বছরে ৭ দেশে হামলা চালিয়েছে ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধান উপদেষ্টা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঢাকায় ভারতীয় হাইকমিশনে গিয়ে দেশটির প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রতি শ্রদ্ধা জানান।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় বারিধারায় ভারতীয় হাইকমিশনে যান ড. ইউনূস। তাকে অভ্যর্থনা জানান ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। প্রধান উপদেষ্টা মনমোহন সিংয়ের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। সেখানে রাখা শোকবইয়ে স্বাক্ষর করেন তিনি।

ড.ইউনূস ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মার সঙ্গে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন। এ সময়য় তিনি মনমোহন সিংকে নিয়ে স্মৃতিচারণ করেন।

ড.ইউনূস বলেন, (প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও) তিনি খুবই সাদামাটা জীবনযাপন করতেন। অনেক প্রজ্ঞাবান ছিলেন তিনি। ভারতকে বৈশ্বিক অর্থনৈতিক শক্তিতে পরিণত করতে মনমোহন সিং একটি বড় ভূমিকা পালন করেছিলেন।

মনমোহন সিং গত সপ্তাহে বার্ধক্যজনিত কারণে মারা যান। তার মৃত্যুতে সাত দিনের জাতীয় শোক ঘোষণা করেছে ভারত সরকার।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page