October 10, 2026, 8:04 pm
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

ভারতে অনুপ্রবেশ না করতে সীমান্তবাসীর প্রতি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আহবান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ না করতে সীমান্তবাসীর প্রতি আহবান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
তিনি বলেন, ‘সীমান্ত হত্যা কারোই কাম্য নয়। আমাদের প্রধানমন্ত্রীর সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চমৎকার বন্ধুত্বপুর্ন সুসম্পর্ক রয়েছে। তারাও চান না সীমান্ত হত্যাকান্ড হোক। বিগত বছরের তুলনায় সীমান্ত হত্যা এ বছরে অনেক কম হয়েছে। সু সম্পর্ক বজায় রেখে সীমান্ত হত্যা শুন্যের কোটায় আনা হবে।’
আজ দুপুরে লালমনিরহাট চার্চ অব গড উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পুর্তি অনুষ্ঠানে যোগ দিতে এসে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকের এসব কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইতিপুর্বে সীমান্ত হত্যাকান্ডের শিকার মরদেহ ফেরতের বিষয়ে পতাকা বৈঠকের মাধ্যমে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী আলোচনা করে থাকেন। করোনাকালীন বন্ধ থাকা দু’দেশের জেলা প্রশাসক পর্যায়ের আলোচনা পুনরায় চালু করা হবে। সেখানে এসব বিষয়ও আলোচনা হতে পারে।
দু’দেশের বাণিজ্যিক সম্পর্ক বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এক সময় মোগলহাট স্থলবন্দর দিয়ে কয়লাসহ বিভিন্ন পণ্যের বাণিজ্যিক সম্পর্ক ছিল। যা পুনরায় তৈরী করতে আলোচনা অব্যাহত রয়েছে। পুরনো যত যোগাযোগের মাধ্যম রয়েছে সবগুলো পুনরায় চালু করতে প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ভারত সরকার আন্তরিক হলে মোগলহাট স্থলবন্দর চালু করা সম্ভব হবে। এ নিয়ে স্থানীয় ব্যবসায়ী ও জনপ্রতিনিধিদের সাথেও কথা হয়েছে।
প্রাক্তন শিক্ষার্থী হিসেবে চার্চ অব গড উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পুর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘বিদ্যালয়টির শিক্ষার্থীদের জন্য বৃত্তি ব্যবস্থা করতে আমার বাবার নামে একটি ট্রাষ্টি গঠন করা হবে। ২৫ লাখ টাকার তহবিল দেয়া হবে। সেখান থেকে মিশন স্কুলের শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তির ব্যবস্থা করা হবে। বিদ্যালয়ের শিক্ষক সংকট দুর করাসহ ডিজিটাল ল্যাব স্থাপন করা হবে। এতে সরকারী পৃষ্ঠপোষকতা না পেলে প্রয়োজনে প্রাক্তন শিক্ষার্থীরা সম্মিলিতভাবে কাজ করবে। বিদ্যালয়টিতে আধুনিক যুগোপযোগি শিক্ষা কার্যক্রম পরিচালনায় সার্বিক সহায়তার আশ্বাস দেন তিনি।
চার্চ অব গড উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহিদা রহমানের সভাপতিত্বে ৭৫ বছর পুর্তি অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মতিয়ার রহমান, সিআইবি’র জাতীয় পরিচালক খ্রাস্টাবেল কালাইসেলভি, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন, বিদ্যালয়টির প্রাক্তন প্রধান শিক্ষক অনিমেষ বৈদ্য ও প্ল্যাটিনাম জুবিলি উদযাপন কমিটির প্রধান উপদেষ্টা সালেহ বিন সামস।
এর আগে চার্চ অব গড উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর উদযাপনে প্রকাশিত স্মরনিকা ‘ঐক্যতান’ এর মোড়ক উম্মোচন করেন প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এরপর কেক কেটে ও বেলুন উড়িয়ে দুইদিন ব্যাপী বর্ষপুর্তি অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি।
শুক্রবার রাতে তিন দিনের সফরে শনিবার লালমনিরহাট পৌছেন তিনি। আজ বিকেলে জেলা কালেক্টরেট মাঠে জেলা চেম্বার অব কমার্সের আয়োজনে বাণিজ্য মেলার উদ্বোধন করবেন প্রতিমন্ত্রী।

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page