October 9, 2026, 9:08 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

ভারতে করোনা বেড়ে যাওয়ায় শাহজালাল বিমানবন্দরে সতর্কতামূলক ব্যবস্থা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পার্শ্ববর্তী দেশ ভারতসহ বিভিন্ন দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে। এমন প্রেক্ষাপটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হয়েছে সতর্কতামূলক ব্যবস্থা।

সোমবার (৯ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক রাগিব সামাদ।

তিনি বলেন, “স্বাস্থ্য অধিদফতরের দেওয়া নির্দেশনা আমরা যথাযথভাবে অনুসরণ করছি।”

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আগত যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিক্যাল টিমের পাশাপাশি থার্মাল স্ক্যানার ব্যবহার করা হচ্ছে। ‘নন-টাচ’ পদ্ধতিতে যাত্রীদের শরীরের তাপমাত্রা পরিমাপ করা হচ্ছে।

এছাড়া টার্মিনালের স্পর্শকাতর স্থানগুলোতে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। স্বাস্থ্যকর্মীদের জন্য জরুরি ভিত্তিতে পর্যাপ্ত মাস্ক ও গ্লাভস মজুত রাখা হয়েছে।

সংক্রমণ প্রতিরোধে যাত্রীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিমানবন্দরে স্বাস্থ্যবিধি সংক্রান্ত নির্দেশনা প্রচারও চলছে।

উল্লেখ্য, করোনা সংক্রমণ বৃদ্ধির পরিপ্রেক্ষিতে গত ৪ জুন দেশের সব বন্দরে স্বাস্থ্য সতর্কতা জারি করে স্বাস্থ্য অধিদফতর। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সেই নির্দেশনার আলোকে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page