October 31, 2026, 2:50 am
শিরোনামঃ
যশোরে দুই হাজার পিস ইয়াবা ও প্রাইভেটকারসহ দুই মাদক ব্যবসায়ি আটক চার দিনের জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তিন মাসে এনবিআরের রাজস্ব ঘাটতি ৪২ হাজার কোটি টাকা নভেম্বরে প্যাকেটজাত মসলা ও চা বিক্রি শুরু করবে টিসিবি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়ের পর জামায়াত প্রার্থীর বাসায় ফুল নিয়ে মির্জা ফয়সল টাঙ্গাইলে মহাসড়কের পাশ থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না : শুভেন্দু অধিকারী বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক ইতিহাসের সবচেয়ে বড় হ্যাকের শিকার ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম বিন্যান্স যশোরের দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা
এইমাত্রপাওয়াঃ

ভারতে কিশোরের বুদ্ধিতে প্রাণে রক্ষা পেলো কয়েকশ ট্রেনযাত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পঞ্চম শ্রেণির ছাত্রের উপস্থিত বুদ্ধিতে বাঁচলো ভারতের আপ শিয়ালদহ থেকে শিলচরগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনের কয়েকশ যাত্রীর প্রাণ। নিজের জীবনের ঝুঁকি নিয়ে ছোট মুরসালিন শেখ দ্রুতগতির ট্রেনটিকে রক্ষা করেছে। এ ঘটনার ছবি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। ঘটনার পরে রীতিমত স্তম্ভিত রেল কর্মকর্তারা।

গত বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকেলের দিকে এ ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, দ্রুতগতিতে ছুটে যাচ্ছিল আপ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। মালদা জেলার ভালুকা রোড স্টেশন পার হতেই বিপদ অপেক্ষা করছিল ট্রেনটির জন্য। সেই সময় ট্রেন লাইনের পাশ দিয়ে বাড়ি ফিরছিলেন আট বছরের মুরসালিন। সে হঠাৎ লক্ষ্য করে আপ-লাইনে বেশ কিছু অংশের মাটি সরে গেছে। তাড়াহুড়ো নিজের পরনের লাল গেঞ্জি খুলে রেললাইনে দাঁড়িয়ে সংকেত দিতে থাকে চালককে। লাল সংকেত দেখে চালক এমারজেন্সি ব্রেক কষে ট্রেনটি দাঁড় করিয়ে দেন। আর তাতেই বড় বিপদ থেকে রক্ষা পায় ট্রেনটি এবং বেঁচে যায় ট্রেনে থাকা কয়েকশ যাত্রী।

খবর পেয়ে রেলকর্মীরা ছুটে গিয়ে দেখেন লাইনের নিচে প্রায় ৫০ মিটার জায়গার মাটি সরে গেছে। এরপর আপ-লাইন মেরামত করেন এবং শেষ পর্যন্ত ট্রেনটি ঠিকভাবে গন্তব্যে পৌঁছায়।

কড়িয়ালী বারিনওয়ার মিশন বিদ্যালয়ের ছাত্র মুরসালিন শেখ বলেন, ‘আমি বাড়ি ফিরছিলাম। হঠাৎ রেললাইনের ধারে দেখলাম কিছুটা মাটি সরে আছে। একটা খাঁদের মতো হয়ে গিয়েছে। আমার গায়ে একটা লাল গেঞ্জি ছিল। ওটা খুলে আমি ড্রাইভারের দিকে দেখানোর চেষ্টা করি। এরপর ট্রেনটি থেমে যায়। ড্রাইভার এসে দেখেন লাইনে ঝামেলা আছে। আমাকে ড্রাইভার কাকু খুব বাহবা দেয়।’

ছেলেটির মা বলেন, ‘আমাকে বাড়ি এসে পুরো ঘটনাটি জানালো ছেলে। আমরা খুব খুশি। আমার ছেলে বুদ্ধি করে এতগুলো লোকের প্রাণ বাঁচিয়েছে।’

এই কিশোরের কৃতিত্বে খুশি স্থানীয় বাসিন্দারাও। ছেলেটির তাৎক্ষণিক বুদ্ধিকে সাধুবাদ জানিয়েছে সকলেই।

স্থানীয় এক বাসিন্দা জানান, ওখানে অনেক জন জড়ো হয়েছিল। সবাই লক্ষ্য করেন, রেললাইনের নিচে একটা গর্ত হয়ে আছে। অনেকে চিৎকার করে ট্রেন থামানোর জন্য বলে। তবে ছেলেটা বুদ্ধি করে নিজের গেঞ্জিটা খুলে ওড়াতে থাকে। সেটা লক্ষ্য করেন ড্রাইভার। ছেলেটিকে ধন্যবাদ জানিয়েছেন রেলের কর্মকর্তারাও।

 

আজকের বাংলা তারিখ

  • ৩১শে অক্টোবর, ২০২৬
  • ১৬ই কার্তিক, ১৪৩৩
  • ১৯শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page