October 4, 2026, 10:50 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

ভারতে গিয়ে নিখোঁজ ঝিনাইদহ-৪ আসনের এমপি ; ৪ দিনেও খোঁজ মেলেনি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চিকিৎসার জন্য ভারতে গিয়ে নিখোঁজ ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজীম আনারের খোঁজ মেলেনি। তার বড় মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন ও ব্যক্তিগত সহকারী (পিএস) ভারতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সোমবার (২০ মে) তারা ভিসার জন্য ভারতীয় দূতাবাসে আবেদন করেছেন বলে জানা গেছে। ইতোমধ্যে এমপির ভাতিজা সাইমন ভারতে গেছেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ১৬ মে সকালের দিকে এমপি আনারের অবস্থান ছিল বিহারের মোজাফ্ফরাবাদ। সেখান থেকে পিএস রউফ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর ফোনে কল করা হয়। তবে ওই ফোন কল প্রকৃত পক্ষে এমপি আনার করেছিলেন কিনা তা নিয়ে নতুন করে ধূম্রজালের সৃষ্টি হয়েছে।

সোমবার সকালে এমপির পিএস আব্দুল রউফ বলেন , যারা ভারতে গেছেন তাদের সঙ্গে নতুন করে কোনো যোগাযোগ হয়নি।

এদিকে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ভারতীয় কর্তৃপক্ষকে এমপি আনারের নিখোঁজের বিষয়টি অবহিত করা হয়েছে। আজ পশ্চিমবঙ্গে নির্বাচন। ঢাকা থেকে গোয়েন্দা পুলিশ সর্বক্ষণ পশ্চিমবঙ্গের পুলিশের সঙ্গে তথ্য আদান-প্রদান করছেন। এ অবস্থায় পরিবারের লোকজনের মাঝে উৎকণ্ঠা বাড়ছে।

প্রসঙ্গত, গত ১২ মে চিকিৎসার জন্য ভারতের পশ্চিবঙ্গে যান এমপি আনোয়ারুল আজীম আনার। ১৬ মে দিল্লি যাওয়ার কথা বলে নিখোঁজ হন তিনি। সেই থেকে চরম উদ্বেগ-উৎকণ্ঠায় রয়েছেন তার পরিবারের সদস্যরা।

আনোয়ারুল আজীম আনার ঝিনাইদহ-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য। তিনি ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে টানা তিনবার আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।



Our Like Page