February 24, 2026, 9:43 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ফ্যামিলি কার্ড বিষয়ক সভা দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচনের বিষয়টি সংসদে নির্ধারিত হবে : স্থানীয় সরকার মন্ত্রী আগামী প্রজন্মের জন্য কাজ করে একটি সুন্দর দৃষ্টান্ত রেখে যেতে চাই : কৃষিমন্ত্রী প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টার দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি পুলিশের নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির আগামী ৯ এপ্রিল শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে ভোটগ্রহণের সিদ্ধান্ত বান্দরবানে মিয়ানমারের মুদ্রাসহ ৩ আরাকান আর্মির সদস্য আটক টাঙ্গাইলে ঘোড়া জবাই করার অভিযোগে ৪ জন আটক এপস্টেইন ফাইলে ভারতের কেন্দ্রীয় মন্ত্রী নাম পাকিস্তানের সামরিক বাহিনীর ওপর হামলার হুঁশিয়ারি দিলো আফগানিস্তান
এইমাত্রপাওয়াঃ

ভারতে পালানের সময় সাবেক অ্যাটর্নিজেনারেল মেহেদী হাসান ঝিনাইদহে গ্রেফতার

এম এ কবীর, ঝিনাইদহ : ঝিনাইদহের সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল, ছাত্রলীগ ও যুবলীগের নেতাসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার মধ্যরাতে ঝিনাইদহ শহরের   কেন্দ্রীয় বাসটার্মিনাল এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, কুমিল্লার দারোগাবাড়ি গ্রামের মোস্তফা চৌধুরীর ছেলে সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল (ফরমাল) ব্যারিষ্টার মেহেদী হাসান চৌধুরী, গাজীপুরের ভোগরা গ্রামের সানাউল্লাহ সরকারের ছেলে সাবেক ছাত্রলীগ নেতা রিয়াজ মাহমুদ আয়নাল, মানিকগঞ্জের পশ্চিম দাসড়া এলাকার কালিবাড়ি সড়কের সুকুমার সরকারের ছেলে যুবলীগ নেতা সৌমিত্র সরকার মনা, গাজীপুরের জয়দেবপুর উপজেলার কামারিয়া গ্রামের রিয়াজ উদ্দীনের ছেলে সারোয়ার হোসেন ও ধামরাই উপজেলার ধুনট দেওয়ানপাড়া গ্রামের দেওয়ান সিরাজুল ইসলামের ছেলে রুবেল দেওয়ান।

ঝিনাইদহ সদর থানার ওসি শাহিন উদ্দীন খবর নিশ্চত করে বুধবার দুপুরে জানান, সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিষ্টার মেহেদী হাসান চৌধুরীর বিরুদ্ধে ডিএমপির আদাবর থানায় মামলা থানায় তিনি সঙ্গীসহ ভারতে পালিয়ে যাচ্ছিলেন। পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে শহরের বাস টার্মিনাল এলাকা থেকে তাদের আটক করে। তিনি বলেন আটককৃতদের মধ্যে একজন মুদির দোকানদার ও গাড়ি চালক রয়েছে। তাদের বিরুদ্ধে কোন অভিযোগ না থাকায় তাদের দুইজনকে ছেড়ে দেওয়া হবে। বাকী তিনজনকে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর পক্রিয়া চলছে।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page