November 20, 2026, 5:05 pm
শিরোনামঃ
খুলনা বিভাগে ১০ মাসে হত্যাকাণ্ডে শীর্ষে যশোর গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে : রাষ্ট্রপতি এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর ; স্বাক্ষর ঘিরে চলছে সমালোচনা পিরোজপুরে আদালত প্রাঙ্গণে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ সিরাজগঞ্জে এনসিপি নেতার বাড়ির সামনে পেট্রোল ঢেলে আগুনের অভিযোগ ট্রাম্প পরিবার ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্তের প্রস্তুতি ; নথিপত্র সংরক্ষণের নির্দেশ ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত ইসরায়েল-সৌদি-লেবাননে ৪৫ দিনে ১৭ সুরক্ষিত বাংকার নির্মাণ করবে যুক্তরাষ্ট্র যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক
এইমাত্রপাওয়াঃ

ভারতে ফের ঊর্ধ্বমুখী হচ্ছে করোনায় আক্রান্ত-মৃত্যুর সংখ্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ভারতে ফের ঊর্ধ্বমুখী হচ্ছে করোনা সংক্রমণ। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যানুযায়ী, সোমবার একদিনে নতুন করে ৩৫৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ফলে দেশজুড়ে সক্রিয় রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৪৯১ জনে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

সোমবার (৯ জুন) সন্ধ্যা পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৬৫ জনের। সবচেয়ে বেশি সংক্রমণ দেখা যাচ্ছে কেরালায়, যেখানে বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ১ হাজার ৯৫৭ জন। এর পরেই রয়েছে গুজরাট, পশ্চিমবঙ্গ এবং রাজধানী দিল্লি।

গত ২৪ ঘণ্টায় দিল্লিতে নতুন করে ৪২ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২৮ জনে। পশ্চিমবঙ্গে রোববার থেকে সোমবার পর্যন্ত ৫৪ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন। ফলে রাজ্যে মোট সক্রিয় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৪৭ জনে, যা কেরালা ও গুজরাটের পর দেশের তৃতীয় সর্বোচ্চ।

করোনার বর্তমান পরিস্থিতি নিয়ে সোমবার একটি পর্যালোচনা বৈঠক করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, ‘কোভিড শব্দটি শুনলেই মানুষ ভয় পায়। তবে পশ্চিমবঙ্গের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।’ তবে বেসরকারি হাসপাতালগুলোর বিষয়ে তিনি মন্তব্য করতে চাননি।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এই সংক্রমণ বৃদ্ধির পেছনে রয়েছে ওমিক্রনের নতুন উপ-ভ্যারিয়েন্ট—জেএন১, এনবি.১.৮.১, এলএফ৭ এবং এক্সএফসি। এগুলোর সংক্রমণ ক্ষমতা বেশি হলেও অধিকাংশ ক্ষেত্রে হালকা উপসর্গ দেখা যাচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এসব ভ্যারিয়েন্টকে ‘পর্যবেক্ষণাধীন রূপ’ হিসেবে চিহ্নিত করেছে এবং জানিয়েছে, বর্তমানে আতঙ্কের কিছু নায়। তবে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ২০শে নভেম্বর, ২০২৬
  • ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৯ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page