April 4, 2026, 6:18 pm
শিরোনামঃ
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে স্পিকারের অভিনন্দন জুলাই সনদ নিজেই স্বতন্ত্র ও স্বকীয় এবং কার্যকরী : আইনমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করে দেশকে নতুনভাবে গড়ে তুলতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী হাম টিকাদান কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য সচিব খুলনায় চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত সুনামগঞ্জে ফেসবুকে কমেন্ট করার জেরে সংঘর্ষে ২০ জন আহত যুদ্ধবিমান ঠেকাতে নতুন অ্যাম্বুশ কৌশল ইরানের সৌদির মার্কিন দূতাবাসে হামলা চালিয়েছে ইসরায়েল : আইআরজিসি মধ্যপ্রাচ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন পুতিন ও এরদোয়ান ১৪ এপ্রিল টাঙ্গাইল থেকে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ভারতে বিজেপি সরকারের ৪০ ভাগ মন্ত্রী খুন-অপহর-যৌন নির্যাতন মামলার আসামী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারতের হরিয়ানা, জম্মু-কাশ্মীর, নাগাল্যান্ড এবং উত্তরাখণ্ডের কোনও মন্ত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা নেই। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্ম (এডিআর) এর রিপোর্টে বলা হয়েছে, ভারতের ৪৭ শতাংশ মন্ত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে! অনেকের বিরুদ্ধেই খুন, অপহরণ, যৌন নির্যাতনের মতো মারাত্মক সব মামলা রয়েছে।

দুর্নীতি দমনের উদ্দেশ্যে সম্প্রতি তিনটি বিল পেশ করেছে কেন্দ্রীয় বিজেপি সরকার। সেই বিলে বলা হয়েছে, কোনও অভিযোগে যদি ৩০ দিনের বেশি কোনও প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী বা অন্যান্য মন্ত্রীরা জেলবন্দি থাকেন তাহলে পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়া হবে। এই বিলগুলি পেশ হওয়ার পরপরই এমন মারাত্মক তথ্য প্রকাশ্যে এসেছে। সাম্প্রতিক পরিসংখ্যানে উঠে এসেছে, ভারতের ৪৭ শতাংশ মন্ত্রীর বিরুদ্ধেই ফৌজদারি মামলা রয়েছে।

এডিআরের রিপোর্টে দেখা যাচ্ছে ২৭টি রাজ্য, তিনটি কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে ৩০২ জন মন্ত্রীর ৪৭ শতাংশের বিরুদ্ধেই ফৌজদারি মামলা রয়েছে। ৩৩৬ জন বিজেপি মন্ত্রীর মধ্যে ১৩৬ জনের বিরুদ্ধে মামলা রয়েছে। কংগ্রেস চারটি রাজ্যে ক্ষমতায়। তাদের ৪৫ জন মন্ত্রীর বিরুদ্ধে মামলা রয়েছে। আবার ডিএমকের ৩১ মন্ত্রীর মধ্যে মামলা রয়েছে ২৭ জনের বিরুদ্ধে। তৃণমূল কংগ্রেসের ৪০ মন্ত্রীর মধ্যে ১৩ জনের বিরুদ্ধে রয়েছে মামলা।

তেলুগু দেশম পার্টির ৯৬ শতাংশ মন্ত্রীর বিরুদ্ধেই রয়েছে ফৌজদারি মামলা। ২৩ মন্ত্রীর মধ্যে ২২ জনের বিরুদ্ধেই মামলা। আম আদমি পার্টিও বাদ নেই। আপ-এর ১৬ মন্ত্রীর মধ্যে ১১ জনের বিরুদ্ধে মামলা ঝুলে আছে। শতাংশের নিরিখে বিচার করতে গেলে, বিজেপির ৪০ শতাংশ মন্ত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। গেরুয়া শিবিরের ২৬ শতাংশ মন্ত্রীর বিরুদ্ধে রয়েছে গুরুতর অভিযোগ। কেন্দ্রীয় মন্ত্রীদেরও ৪০ শতাংশের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। তবে হরিয়ানা, জম্মু-কাশ্মীর, নাগাল্যান্ড এবং উত্তরাখণ্ডের কোনও মন্ত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা নেই।#

 

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page