September 9, 2026, 3:33 pm
শিরোনামঃ
পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর স্বামী-স্ত্রীর কর্মস্থল কাছাকাছি রাখার চেষ্টা করা হচ্ছে : সমাজকল্যাণমন্ত্রী মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট আইন অনুযায়ী যারা যোগ্য হবেন তারাই নির্বাচন করতে পারবেন : সিইসি জামালপুরে গত দুই মাসে ২৬টি ট্রান্সফরমার চুরি মাদারীপুরে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা ইয়েমেনে সৌদি আরবের ৩২ টি বিমান হামলা মার্কিন গবেষকের সতর্কবার্তা ; চলতি দশকেই কৃত্রিম বুদ্ধিমত্তা মানবজাতিকে পুরোপুরি ধ্বংস করতে পারে ইসরায়েলের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞায় বাধা দেননি ট্রাম্প ঝিনাইদহে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত 
এইমাত্রপাওয়াঃ

ভারতে বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল দেখার সময় টেলিভিশন বন্ধ করায় ছেলেকে হত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : টেলিভিশনে চলছিল ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। ভারত-অস্ট্রেলিয়ার সেই মেগা ম্যাচ নিয়ে গোটা ভারতের মতোই উত্তেজনায় ফুটছিলেন উত্তরপ্রদেশের বাসিন্দা গণেশ প্রসাদ। কিন্তু রোববার খেলা চলাকালে ঝগড়া বেধেছিল ছেলের দীপকের সঙ্গে।

বাবার ওপর রেগে গিয়ে টিভি বন্ধ করে দিয়েছিল দীপক। এতেই মেজাজ হারিয়ে ছেলেকে শ্বাসরোধ করে হত্যা করেন গণেশ।

পুলিশ জানিয়েছে, উত্তরপ্রদেশের কানপুরের বাসিন্দা গণেশ প্রসাদ। গত রোববার ছিল বিশ্বকাপ ফাইনাল। গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ভারত-অস্ট্রেলিয়া। ঘরে বসে টিভিতে খেলা দেখছিলেন গণেশ। এর মধ্যেই ছেলে দীপক বাবাকে খাবার বানাতে বলে। যদিও গণেশ জানিয়ে দেন, তিনি এখন খাবার বানাতে পারবেন না। কয়েক বার অনুরোধের পর রেগে গিয়ে টিভি বন্ধ করে দেয় দীপক।

বাবা-ছেলের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়। এক সময় তার দিয়ে গলা পেঁচিয়ে শ্বাসরোধ করে ছেলেকে হত্যা করেন বাবা। ঘটনার পরই বাড়ি ছেড়ে পালিয়ে যান অভিযুক্ত।

প্রতিবেশীরা পুলিশকে খবর দেন। পুলিশ দীপককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। যদিও চিকিৎসকরা জানান, এরই মধ্যে মৃত্যু হয়েছে তার। তদন্তে নেমে অভিযুক্ত গণেশ প্রসাদকে গ্রেফতার করেছে পুলিশ। সূত্র: এনডিটিভি

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page