November 20, 2026, 6:25 pm
শিরোনামঃ
খুলনা বিভাগে ১০ মাসে হত্যাকাণ্ডে শীর্ষে যশোর গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে : রাষ্ট্রপতি এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর ; স্বাক্ষর ঘিরে চলছে সমালোচনা পিরোজপুরে আদালত প্রাঙ্গণে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ সিরাজগঞ্জে এনসিপি নেতার বাড়ির সামনে পেট্রোল ঢেলে আগুনের অভিযোগ ট্রাম্প পরিবার ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্তের প্রস্তুতি ; নথিপত্র সংরক্ষণের নির্দেশ ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত ইসরায়েল-সৌদি-লেবাননে ৪৫ দিনে ১৭ সুরক্ষিত বাংকার নির্মাণ করবে যুক্তরাষ্ট্র যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক
এইমাত্রপাওয়াঃ

ভারতে হিটস্ট্রোকে আক্রান্ত ৪০ হাজার ছাড়ালো

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গত তিন মাসে ভারতের বিভিন্ন রাজ্যে হিটস্ট্রোকে আক্রান্তের ঘটনা ঘটেছে ৪০ হাজারেরও বেশি। আক্রান্তদের মধ্যে ১০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।চলতি বছরের ১ মার্চ থেকে ১৮ জুন পর্যন্ত এসব আক্রান্ত-মৃত্যুর ঘটনা ঘটেছে বলে রয়টার্সকে নিশ্চিত করেছে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়।
গ্রীষ্মকালে ভারতের অধিকাংশ প্রদেশ ও কেন্দ্রশাসিত অঞ্চলে ব্যাপক গরম পড়ে; তবে দেশটির জলবায়ুবিদরা জানিয়েছেন, বিগত বছরগুলোর তুলনায় এবারের গ্রীষ্মে ভারতের গড় তাপমাত্রা ৪ থেকে ৫ ডিগ্রি বেশি। গত মে এবং জুন মাসে রাজধানী নয়াদিল্লি, উত্তরপ্রদেশসহ ভারতের কিছু কিছু অঞ্চলে দিনের বেলা তাপমাত্রা ছাড়িয়েছে ৫০ ডিগ্রি সেলসিয়াসের বেশি। তাপপ্রবাহের জেরে আকাশে উড়ন্ত পাখি মাটিতে লুটিয়ে পড়ছে— এমন ঘটনা এবারের গ্রীষ্মে ভারতে ঘটেছে অহরহ।

ভারতের প্রাণী সংরক্ষণবাদী অলাভজনক সংস্থা ওয়াইল্ডলাইফ এসওএসের সহপ্রতিষ্ঠাতা এবং শীর্ষ নির্বাহী কার্তিক সত্যনারায়ণ রয়টার্সকে বলেন, ‘গত দু’সপ্তাহে গরমের কারণে নয়াদিল্লিতে আকাশ থেকে পাখিদের মাটিতে লুটিয়ে পড়ার ঘটনা প্রচুর ঘটেছে। প্রতিদিনই আমরা ৩৫ থেকে ৪০টি ফোন রিসিভ করেছি। সব ফোনই ছিল পাখিদের উদ্ধার সংক্রান্ত।’

এদিকে ভারতের আবহাওয়া দপ্তর বলেছে, শিগগিরই এই তাপপ্রবাহ শেষ হওয়ার সম্ভাবনা তেমন নেই। বরং চলতি জুন মাসের শেষ পর্যন্ত এই আবহাওয়া বজায় থাকবে।

হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের যথাযথ চিকিৎসা সেবা প্রদানের নির্দেশ দিয়েছে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়।

আজকের বাংলা তারিখ

  • ২১শে নভেম্বর, ২০২৬
  • ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১০ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page