March 16, 2026, 9:17 am
শিরোনামঃ
আগামী কাল খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গ্লোবাল ফ্রড সামিটে অংশ নিতে ভিয়েনায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া পর্যালোচনা করছে সরকার : শিক্ষামন্ত্রী মুক্তিযুদ্ধ বাংলাদেশের হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলো মির্জা আব্বাসকে রংপুরে ছেলেকে হত্যার পর মায়ের আত্মহত্যা বাগেরহাটে দোকান বন্ধ করে ফেরার পথে ব্যবসায়ীকে গুলি করে হত্যা চট্টগ্রামে স্বামীর ইটের আঘাতে স্ত্রী নিহত ইরানের সরকার পতন হলে নেতৃত্ব দিতে প্রস্তুত নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভি
এইমাত্রপাওয়াঃ

ভারত থেকে আমদানি অব্যাহত থাকায় হিলির বাজারে পেঁয়াজের কেজি ২৪ টাকা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারত থেকে আমদানি অব্যাহত থাকায় বাজারে পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক রয়েছে। দিনাজপুরের হিলিতে সপ্তাহের ব্যবধানে আমদানি করা ভারতীয় পেঁয়াজের দাম কেজিতে ৫ থেকে ৬ টাকা কমেছে। বিক্রি হচ্ছে ২৪ থেকে ২৫ টাকায়।

হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা আশরাফুল ইসলাম বলেন, ‘বাজারে নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের দাম ঊর্ধ্বমুখী। দিন পেরোলেই দাম বাড়ছে। এ অবস্থায় কিছুটা হলেও স্বস্তি ফিরেছে পেঁয়াজের দাম নিয়ে। ২৪ টাকায় নেমেছে দাম। যা এক সপ্তাহ আগেও ৩০ টাকায় কিনতে হয়েছিল।’

হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা শাকিল খান বলেন, ‘পেঁয়াজ আমদানির পরিমাণ বেড়েছে। এ জন্য বাজারে চাহিদার তুলনায় পেঁয়াজের যথেষ্ট সরবরাহ রয়েছে।’

হিলি স্থলবন্দরের পেঁয়াজ ব্যবসায়ী রেজাউল ইসলাম বলেন, ‘ঈদের পর  হিলিসহ দেশের বিভিন্ন স্থলবন্দর দিয়ে ভারত থেকে বেশি পরিমাণে পেঁয়াজ আমদানি করা হচ্ছে। অতিরিক্ত গরমের কারণে আমদানি করা পেঁয়াজ পচে নষ্ট হওয়ার আশঙ্কায় কিছুটা কম দামেই পেঁয়াজ বিক্রি করে দিচ্ছেন ব্যবসায়ীরা। বন্দর দিয়ে নাসিক ও ইন্দোর জাতের পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে।’

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, ‘পেঁয়াজ আমদানির পরিমাণ আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে। আগে এই বন্দর দিয়ে ২৫ থেকে ৩০ ট্রাক করে পেঁয়াজ আমদানি হতো, সেখানে ঈদের পর ৪০ থেকে ৫০ ট্রাক পর্যন্ত পেঁয়াজ আমদানি হয়েছে। এমনকি বন্দর দিয়ে একদিনেই ৭৮ ট্রাক পর্যন্ত পেঁয়াজ আমদানির রেকর্ড হয়েছে। এই বন্দর দিয়ে গত শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ছয় কর্মদিবসে ২০৮টি ট্রাকে ৬ হাজার ৩২০ টন পেঁয়াজ আমদানি হয়েছে।‘

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page