April 2, 2026, 5:36 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্কুলছাত্রীকে গণধর্ষনের ঘটনায় প্রধান আসামিসহ ২ জন আটক  মাগুরায় মিথ্যা চাঁদাবাজি মামলায় দুই সাংবাদিকের জামিন কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী বিএনপি নেতাকর্মীদের ২৩ হাজার ৮৬৫ মামলা প্রত্যাহার করা হয়েছে : সংসদে আইনমন্ত্রী চলতি মাসে ঝিনাইদহ ও ফেনীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হবে : পানি সম্পদ মন্ত্রী ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী দক্ষিণ কোরিয়া পারমাণবিক হামলার হুমকিতে ইরান ভীত নয় : ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত দেশে ফিরে এলো আরকান আর্মির হাতে আটক ১৪ জন জেলে নারায়ণগঞ্জে মজুত করা ১৩ হাজার ৯৮০ লিটার তেল জব্দ
এইমাত্রপাওয়াঃ

ভিটে-মাটি থেকে উচ্ছেদের চক্রান্ত নিরাপত্তা চান ঝিনাইদহের মুক্তিযোদ্ধা ইউসুফ আলী

ঝিনাইদহ প্রতিনিধি : বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলীকে ভীটে মাটি থেকে উচ্ছেদ করতে চক্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। তার বসত বাড়িতে দিনে রাতে উৎপাত করা হচ্ছে, কেটে ফেলা হয়েছে বাড়ির পাশে লাগানো মেহগনি, নিম, জাম এবং সুপারী গাছসহ সবজি ক্ষেত। কেটে ফেলা সেইসব গাছ হাতে নিয়ে কান্না জড়িত কন্ঠে তিনি বিচার চান প্রশাসনের কাছে।

ইউসুফ আলী ঝিনাইদহ শহরের আরাপপুর সোনালী পাড়া এলাকার বাসিন্দা। তিনি জানান তিনি একজন মুক্তিযোদ্ধা তার পরিবারের উপর ধারাবাহিকভাবে অত্যাচার করা হচ্ছে,মেরে ফেলার হুমকী দেয়া হচ্ছে। কারা এই হামলা নির্যাতন করছে এমন প্রশ্নে তিনি জানান, কারোর নাম বলা সম্ভব নয় এতে বিপদ আরো বেড়ে যেতে পারে। তবে তার বাড়ির পাশের অন্য একটি ভিটে জমিতে লাগানো ফসল কেটে দেয়ার সময় চাঁনপাড়া এলাকার ওহেদ আলী এবং তার পুত্র মাদকাসক্ত সুজনকে হাতে নাতে ধরে ফেলেন প্রতিবেশি পুলিশ সদস্য ওলিয়ার মোল্লার স্ত্রী মনোয়ারা বেগম এবং তার মেয়ে রিনা পারভিন। সে সময় সন্ত্রাসী সুজন,ওয়াহেদ আলী এবং সাজেদা খাতুন সেজি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মনোয়ারা বেগমের বাড়িতে হামলা চালায়। এ ঘটনায় রিনা ঝিনাইদহ আদালতে একটি মামলা করেন। মামলা নং সি আর ২১/২০২৫। বিচারাধীন সেই মামলায় ইউসুফ আলীকে স্বাক্ষী করা হয়।

এ বিষয়ে চাঁনপাড়ার হারুন নামের একজন জানান তাদের এই বিরোধ দীর্ঘ দিনের, স্থানীয় ভাবে মিমাংসার চেষ্টা করেও কোন লাভ হয়নি। তবে ইউসুফ আলী ক্ষতিগ্রস্ত এটা ঠিক। তিনি জানান আদালতে যেহেতু মামলা আছে সেখানেই সমাধান আসতে পারে।

এ বিষয়ে সুজনের মা সেজি জানান তারা নির্দোষ তাদেরকে মিথ্যা মামলায় ফাঁসনো হচ্ছে। ইউসুফ আলীর গাছ কাটার বিষয়টিও সাজানো। তিনি এই ঘটনার সুষ্ঠু বিচার চান।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page