February 21, 2026, 3:28 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে জামায়াত নেতার সার-কীটনাশকের দোকানে অগ্নিসংযোগ ; ক্ষতি প্রায় ১২ লাখ টাকা ঝিনাইদহের মহেশপুরে চাঁদা না দেওয়ায় কলেজছাত্রীসহ মা-বাবাকে হাতুড়িপেটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সামনে রেখে ঝিনাইদহের মহেশপুরে ফুল চাষে ব্যস্ত ফুল চাষিরা শেয়ারবাজার ও অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন ঘটবে : অর্থমন্ত্রী রমজানে বাজার স্থিতিশীল রাখতে পর্যাপ্ত খাদ্যপণ্য মজুত আছে : বাণিজ্যমন্ত্রী ১৮০ দিনের মধ্যে খাল খনন প্রকল্পের কার্যক্রম শুরু করবে সরকার : পানিসম্পদ মন্ত্রী কেন্দ্রীয় শহীদ মিনারে নিশ্ছিদ্র নিরাপত্তা থাকবে : পুলিশ কমিশনার আন্দোলনের নামে জনদুর্ভোগ বরদাশত করা হবে না : র‍্যাব মহাপরিচালক বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত গৃহবধূর লাশ নিয়ে মহাসড়ক অবরোধ সিরাজগঞ্জে ৪০০ কেজি ঘোড়ার মাংসসহ ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

‘ভুল করে’ হত্যা মামলার আসামিকে ছাড়লো ময়মনসিংহ কারা কর্তৃপক্ষ ; আবারও আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক জামিননামা ছাড়াই ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পাওয়া একটি হত্যা মামলার তিন আসামিকে অবশেষে টাঙ্গাইল থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

গ্রেপ্তার হওয়া তিন আসামি হলেন মো. আনিস মিয়া, রাশেদুল ইসলাম ও জাকিরুল ইসলাম। তারা ময়মনসিংহের তারাকান্দা থানার তারাটি এলাকার বাসিন্দা। একটি হত্যা মামলার আসামি হিসেবে তারা ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন।

কারা সূত্র জানায়, গত ২৭ জানুয়ারি অসতর্কতাবশত জামিননামা ছাড়াই ওই তিন আসামিকে কারাগার থেকে ছেড়ে দেওয়া হয়। প্রডাকশন ওয়ারেন্টকে ভুলবশত জামিননামা হিসেবে ধরে নিয়ে মুক্তির অনুমতি দেওয়া হয়েছিল। বিষয়টি প্রকাশ্যে আসার পর কারাগারের ভেতরে ও বাইরে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

ঘটনার পর ডেপুটি জেলার জাকারিয়া ইমতিয়াজকে সাময়িক বরখাস্ত করা হয়। একই সঙ্গে বিষয়টি তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. আমিনুল ইসলাম জানান, এটি একটি অনিচ্ছাকৃত ও ভুলজনিত ঘটনা। তদন্ত কমিটি ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করবে। দায়িত্বে অবহেলা বা সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে কারাগার থেকে ছাড়া পাওয়ার পর তিন আসামি পরস্পর যোগসাজশে আত্মগোপনে চলে যায়। পরে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৪ তাদের অবস্থান শনাক্ত করে টাঙ্গাইল থেকে গ্রেপ্তার করে। পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page