September 17, 2026, 7:22 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক ঝিনাইদহের মহেশপুরে কোরআন শরীফ পোড়ানোর অভিযোগে যুবক আটক যশোরে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩৫ জন নতুন আক্রান্ত গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক রূপ দিতে বিনিয়োগ বাড়াবে সরকার : পর্যটনমন্ত্রী ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানের ভবনে বসাতে হবে সৌর প্যানেল টাঙ্গাইলে শিশুপুত্রকে কুপিয়ে হত্যা করলেন মা শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে অটোচালককে কুপিয়ে হত্যা মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ

ভূমধ্যসাগরে নৌকাডুবিতে ১৬ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : উত্তর আফ্রিকায় জাহাজ ডুবে অন্তত ১৬ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। এটি তিউনিসিয়া ও পশ্চিম সাহারার উপকূলের কাছাকাছি ডুবে যায়। তাদের গন্তব্য ছিল ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইউরোপে প্রবেশ করা।

উন্নত জীবনের আশায় ইউরোপে প্রবেশে সম্প্রতি অভিবাসী ও শরণার্থীরা তিউনিসিয়াকে একটি অন্যতম পথ হিসেবে বেছে নিয়েছে। খুব অল্প সংখ্যক মানুষ গন্তব্য পৌঁছাচ্ছে। বেশিরভাগই আটক হচ্ছে, অনেকে জাহাজ বা নৌকাসহ ডুবে মারা যাচ্ছেন।

তিউনিসিয়ায় (৬ আগস্ট) রবিবারের দুর্ঘটনায় ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই দিন সন্ধ্যায় ৭ জনের মরদেহ উদ্ধারের কথা জানিয়েছেন তিউনিসিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর স্ফ্যাক্সের আদালতের মুখপাত্র ফাওজি মাসমুদি।

নৌ যানটিতে ৫৭ জন অভিবাসনপ্রত্যাশী ছিলেন, যাদের ২ জনকে জীবিত উদ্ধার করা গেছে। এদের সবাই সাব-সাহারা আফ্রিকার বাসিন্দা বলে জানান ফাওজি মাসমুদি। নিখোঁজদের সন্ধানে এখনও উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। তবে জীবিত পাওয়ার সম্ভাবনা নেই।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর পরিসংখ্যান জানা গেছে, ২০১৪ থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপের যাওয়ার চেষ্টায় এ পর্যন্ত ২০ হাজারের বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে। তিউনসিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ৯০১ জনের মরদেহ উদ্ধার করেছে তারা। ভূমধ্যসাগরে হয়ে ইউরোপ যাওয়ার পথে এ বছর ১৮শ’ জনের মৃত্যু হয়েছে। সূত্র: আল জাজিরা

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page