April 10, 2026, 10:42 am
শিরোনামঃ
জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস দেশের অর্থনীতিকে অগ্রসর-অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে : অ্যার্টনি জেনারে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি ৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবেয় : মোজতবা খামেনি হরমুজ দিয়ে তেল চলাচল নিশ্চিতে ইরান দায়সারা কাজ করছে : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ভূমিকম্পে উদ্ধারকারী কুকুরদের সম্মান জানালো তুরস্ক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : তুর্কি ভূমিকম্প অঞ্চল থেকে ফিরে আসা উদ্ধারকারী কুকুরগুলোকে তাদের সেবার জন্য সম্মান জানানো হয়েছে। দেশটির রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা তার্কিস এয়ারলাইন্স কুকুরগুলোকে প্রথম শ্রেণি ও বিজনেস ক্লাসে করে নিজ দেশে পাঠিয়েছে। খবর ডেইলি মেইল।

টার্কিশ এয়ারলাইন্স জানিয়েছে, তারা চায় না কঠোর পরিশ্রমের পর কুকুরগুলো কার্গো হোল্ডে ভ্রমণ করুক। তাই এদের প্রথম শ্রেণি ও বিজনেস ক্লাসে করে নিজ দেশে পাঠানো হয়।

গত ৬ ফেব্রুয়ারি ৭ দশমিক ৮ মাত্রার ওই ভূমিকম্পে তুরস্কে ৪৫ হাজারের বেশি মানুষ এবং প্রতিবেশী সিরিয়ায় কয়েক হাজার মানুষ নিহত হয়।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ক্রোয়েশিয়া, চেক প্রজাতন্ত্র, জার্মানি, গ্রিস, লিবিয়া, পোল্যান্ড ও সুইজারল্যান্ডসহ বেশ কয়েকটি দেশ তুরস্কে উদ্ধারকারী কুকুর পাঠায়। থাইল্যান্ড, কিরগিজস্তান, হাঙ্গেরি ও চীন থেকেও কুকুর নিয়ে আসা হয়।

৭.৮ মাত্রার ভূমিকম্পের একদিন পর ৭ ফেব্রুয়ারি মেক্সিকো ঘোষণা করে, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া মানুষদের খুঁজে বের করতে তারা সেরা কিছু অনুসন্ধান ও উদ্ধারকারী কুকুর পাঠাচ্ছে। ১৬টি কুকুর নিয়ে একটি বিমান মেক্সিকো সিটি থেকে তুরস্কে যায়।

মেক্সিকো মূলত ভূমিকম্পপ্রবণ এলাকা, তাই সেখানে অত্যন্ত বিশেষায়িত কুকুরের দল রয়েছে, যাদের দুর্যোগের সময় কাজে লাগানো হয়। ২০১৭ সালে দেশটিতে ভূমিকম্পের সময় কুকুরগুলো বেশ কয়েকজনের জীবন বাঁচিয়েছিল।

এদিকে, তার্কিস এয়ারলাইন্স ভূমিকম্পের পরে উদ্বাস্তুদের জন্য বিনামূল্যে ফ্লাইট সরবরাহ করেছিল। প্রতিষ্ঠানটির মিডিয়া রিলেশন্স বিভাগের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট ইয়াহিয়া উস্তুন গত ২১ ফেব্রুয়ারি টুইটারে লেখেন, আমরা ১ হাজার ৬৪৬টি ফ্লাইটের মাধ্যমে মোট ২ লাখ ৯৬ হাজার ৮১৯ জন নাগরিককে সরিয়ে নিয়েছি।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page