March 15, 2026, 11:14 pm
শিরোনামঃ
আগামী কাল খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গ্লোবাল ফ্রড সামিটে অংশ নিতে ভিয়েনায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া পর্যালোচনা করছে সরকার : শিক্ষামন্ত্রী মুক্তিযুদ্ধ বাংলাদেশের হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলো মির্জা আব্বাসকে রংপুরে ছেলেকে হত্যার পর মায়ের আত্মহত্যা বাগেরহাটে দোকান বন্ধ করে ফেরার পথে ব্যবসায়ীকে গুলি করে হত্যা চট্টগ্রামে স্বামীর ইটের আঘাতে স্ত্রী নিহত ইরানের সরকার পতন হলে নেতৃত্ব দিতে প্রস্তুত নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভি
এইমাত্রপাওয়াঃ

ভোক্তা পর্যায়ে এলপিজি গ্যাসের দাম ৯৯৯ টাকা ; আজ সন্ধ্যা থেকে কার্যকর

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভোক্তা পর্যায়ে এলপিজি গ্যাসের দাম ৭৫ টাকা কমানো হয়েছে। ১২ কেজি সিলিন্ডার গ্যাসের দাম এখন থেকে ৯৯৯ টাকা। আজ সন্ধ্যা থেকে নতুন এ দাম কার্যকর হবে।

সোমবার (৩ জুলাই) দুপুরে নতুন এ দাম ঘোষণা করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আগে ১২ কেজি এলপিজি গ্যাসের দাম ছিল এক হাজার ৭৪ টাকা।

বিইআরসির ঘোষণায় বলা হয়েছে, বেসরকারিভাবে সরবরাহকৃত এলপিজির রিটেইলার পয়েন্টে ভোক্তা পর্যায়ে মূসকসহ মূল্য প্রতি কেজি ৮৩ টাকা ২১ পয়সা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া, রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় বেসরকারিভাবে সরবরাহকৃত এলপিজির ভোক্তা পর্যায়ে মূসকসহ মূল্য প্রতি কেজি ৭৯ টাকা ৯৮ পয়সা নির্ধারণ করা হয়েছে।

গত জুন মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম এক হাজার ২৩৩ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৭৪ টাকা নির্ধারণ করা হয়। সেসময় দাম কমেছিল ১৫৯ টাকা।

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page