February 12, 2026, 4:42 am
শিরোনামঃ
ঝিনাইদহ-৩ আসনের ১৬৬টি কেন্দ্রের মধ্যে ২৮টি ঝুঁকিপূর্ণ বাংলাদেশে চীনের বিকল্প হিসেবে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থার প্রস্তাব করবে যুক্তরাষ্ট্র নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে ইসি প্রতিশ্রুতিবদ্ধ : সিইসি এককভাবে সরকার গঠন করতে চান তারেক রহমান নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা শুক্রবার সকালে : ইসি সানাউল্লাহ ৫০ লাখ নয়- বৈধ খাত দেখাতে পারলে ৫ কোটি টাকা বহনেও বাধা নেই : ইসি সচিব নেতাদের প্রশ্নবিদ্ধ করতে নাটক সাজানো হয়েছে : জামায়াতের মিডিয়া বিভাগ জাল ভোট প্রদান শাস্তিযোগ্য অপরাধ ; হতে পারে ৭ বছরের কারাদন্ড  চট্টগ্রামে নির্বাচনি সরঞ্জাম নিতে যেয়ে অজ্ঞান হয়ে পড়লেন প্রিসাইডিং অফিসার গাইবান্ধায় জাতীয় পার্টির পাঁচ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
এইমাত্রপাওয়াঃ

ভোটারদের বাড়ি গিয়ে হাতে-পায়ে ধরে হলেও ভোটকেন্দ্রে নিয়ে আসবো : কবির বিন আনোয়ার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও আওয়ামী লীগের নির্বাচন মনিটরিং সেলের সমন্বয়ক কবির বিন আনোয়ার বলেছেন, ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে হাতে-পায়ে ধরে হলেও ভোটকেন্দ্রে নিয়ে আসবো। জনগণই আওয়ামী লীগের প্রধান শক্তি।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে লালমনিরহাট জেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্মার্ট কর্নার উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

যুক্তরাষ্ট্রের ভিসানীতি প্রসঙ্গে কবির বিন আনোয়ার বলেন, ‘কাকে তারা তাদের দেশে আসতে দেবে কি দেবে না, সেটা একান্তই তাদের বিষয়। সেটা নিয়ে ভাবনার কী আছে? তাদের ভিসানীতি নিয়ে আমাদের ভাবনার কিছু নেই।’

বিএনপিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘জনগণের সাড়া না পেয়ে বিদেশনীতি আর ভিসানীতি নিয়ে তারা ব্যস্ত। বিদেশিদের সহায়তায় তারা ক্ষমতায় যেতে চান। তাদের এ স্বপ্ন কোনোদিনই পূরণ হবে না।’

তথ্যপ্রযুক্তি আইনের প্রয়োগ প্রসঙ্গে আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘সরকারবিরোধী প্রচারণা মানেই দেশবিরোধী প্রচারণা। দেশবিরোধী কার্যকলাপ রোধ করতে তো আইন প্রয়োগ করতে হবে। এখন সব পত্রিকায়ই অনলাইনে চলে গেছে। অনেকেই ছবি তুলে, ভিডিও করে, কার্টুন করে বিভিন্নভাবে অপপ্রচারও করছেন। গুজব সৃষ্টি করছেন। এসব রোধ করতেই তথ্যপ্রযুক্তি আইন ব্যবহার হচ্ছে।’

তিনি বলেন, ‘স্মার্ট বাংলাদেশ হচ্ছে ডিজিটাল বাংলাদেশের উন্নত একটি রূপ। স্মার্ট বাংলাদেশের প্রাথমিকভাবে চারটি বিষয় এসেছে, যেমন-স্মার্ট গভর্নর, স্মার্ট সিটিজেন, স্মার্ট সোসাইটি এবং স্মার্ট ইকোনমিক। আমরা দেশের প্রতিটি নাগরিককে স্মার্ট করে গড়ে তুলবো। প্রতিটি জেলা কার্যালয়ে স্মার্ট কর্নার নির্মাণ করে আমাদের সন্তানদের প্রশিক্ষণ দেবো।’

এসময় সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য সফুরা বেগম রুমী, জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহার হোসেন, সাধারণ সম্পাদক মতিয়ার রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page