February 13, 2026, 11:48 am
শিরোনামঃ
ঝিনাইদহ-৩ আসনে বিএনপি প্রার্থীকে পরাজিত করে জামায়াত প্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান বিজয়ী শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ ; গণনা শেষে আসছে ফলাফল কিছু ত্রুটি-বিচ্যুতি হলেও সামগ্রিকভাবে নির্বাচন সুন্দর হয়েছে : জামায়াত ভোটগ্রহণ সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ফলাফল অবশ্যই মেনে নেবো : তারেক রহমান জামায়াত ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে অগ্রাধিকার দেবে : ডা. শফিকুর রহমান ভোট এবার এতোটা উৎসবমুখর হবে কেউ ভাবেনি : বিএনপি মহাসচিব খুলনা-১ আসনে এগিয়ে জামায়াত মনোনীত প্রার্থী কৃষ্ণ নন্দী সিরাজগঞ্জে প্রকাশ্যে ভোট দেওয়ায় যুবকের এক বছরের জেল   ময়মনসিংহ-১১ আসন : ব্যালট পেপারে সিল মেরে বাক্সে ভরছিলেন ৫ তরুণ ; ভিডিও ভাইরাল ব্রাহ্মণবাড়িয়া-২ আসন ; জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী ব্যারিস্টার রুমিন ফারহানা
এইমাত্রপাওয়াঃ

ভোটে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটদের ‘ভ্রাম্যমাণ’ অবস্থায় থাকার অনুরোধ জানালেন ইসি রাশেদা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটদের উদ্দেশ করে নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা বলেছেন, ‘দৃশ্যমান একটা শাস্তি দেখাবেন, যাতে জনগণ জানে-বোঝে; এটা করলে শাস্তি হয়। আপনারা মাঠে থাকবেন, প্লিজ। আপনারা দয়া করে কোথাও, কোনও জায়গায় বসে থাকবেন না। আপনারা অবশ্যই ভ্রাম্যমাণ অবস্থায় থাকবেন।’

সোমবার (১ জানুয়ারি) আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণ কর্মসূচিতে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘সামান্যতম অপরাধ যারা করবেন, তাদের প্রতি আপনারা কখনোই ক্ষমাশীল হবেন না। কখনোই কর্তব্যের প্রতি অবহেলা করবেন না। আপনি সাহসিকতা, নির্ভীকভাবে কাজ করবেন।’

রাশেদা সুলতানা আরও বলেন, ‘আমরা নির্বাচন কমিশনের দায়িত্বে আসার পর এ পর্যন্ত স্থানীয় বিভিন্ন নির্বাচন, উপনির্বাচন থেকে শুরু করে প্রায় ১২০০ নির্বাচন করেছি। প্রত্যেকটাতেই ছোট ছোট ঘটনা ছাড়া বড় ধরনের কোনও সহিংসতা, রক্তপাত কোনও কিছুই ঘটেনি।’

এই নির্বাচন কমিশনার আরও বলেন, ‘আমরা চাই বা না চাই, এখানে অনেক অপরাধ সংঘটিত হয়ে থাকে। নির্বাচনে আচরণবিধি ভঙ্গ হয়ে থাকে প্রার্থীর দ্বারা, পোলিং পারসোনালদের দ্বারা, অনেক সময় নির্বাচন প্রক্রিয়ায় আমরা যারা থাকি তাদের উদাসীনতার কারণেও ব্যত্যয় হয়ে থাকে। এ ব্যত্যয়গুলো যদি ঘটতে থাকে, তাহলে নির্বাচনি পরিবেশ বজায় থাকে না।’

তিনি বলেন, ‘আপনাদের একজন বড় বোন হিসেবে বলতে চাই—আপনারা কিন্তু আপনাদের দায়িত্বটা খুব সুচারুভাবে পালন করবেন। সমন্বয় হয়নি, ভালো মতো কাজ করা হয়নি; এই বিষয়টি শুনলে আমি খুবই দুঃখ পাবো। কারণ, আমি আপনাদের বিচার বিভাগেরই একজন বড় বোন। আমি খুব লজ্জাও পাবো।‘

তিনি আরও বলেন, ‘জনগণ যাকে পছন্দ করবে তাকেই তারা নির্বাচিত করবেন। তাদের দিয়েই দেশ পরিচালিত হবে। তারাই জনগণের পক্ষে নেতৃত্ব দেবেন।’

 

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page