February 12, 2026, 12:26 pm
শিরোনামঃ
ঝিনাইদহ-৩ আসনের ১৬৬টি কেন্দ্রের মধ্যে ২৮টি ঝুঁকিপূর্ণ বাংলাদেশে চীনের বিকল্প হিসেবে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থার প্রস্তাব করবে যুক্তরাষ্ট্র নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে ইসি প্রতিশ্রুতিবদ্ধ : সিইসি এককভাবে সরকার গঠন করতে চান তারেক রহমান নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা শুক্রবার সকালে : ইসি সানাউল্লাহ ৫০ লাখ নয়- বৈধ খাত দেখাতে পারলে ৫ কোটি টাকা বহনেও বাধা নেই : ইসি সচিব নেতাদের প্রশ্নবিদ্ধ করতে নাটক সাজানো হয়েছে : জামায়াতের মিডিয়া বিভাগ জাল ভোট প্রদান শাস্তিযোগ্য অপরাধ ; হতে পারে ৭ বছরের কারাদন্ড  চট্টগ্রামে নির্বাচনি সরঞ্জাম নিতে যেয়ে অজ্ঞান হয়ে পড়লেন প্রিসাইডিং অফিসার গাইবান্ধায় জাতীয় পার্টির পাঁচ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
এইমাত্রপাওয়াঃ

ভোট কারচুপি ও অনিয়ম বন্ধে জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে : প্রধান নির্বাচন কমিশনার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, মানুষের ভোটের অধিকার হারানোর আক্ষেপ ঘোচাতে চায় নির্বাচন কমিশন। ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উদ্বোধন করে কারচুপিসহ সব অনিয়মের বিরুদ্ধে জনপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (২০ জানুয়ারি) উদ্বোধন অনুষ্ঠানে নির্বাচন কমিশনাররা বলেন, ভোটের কার্যক্রম শুরু হয়েছে, সুষ্ঠু নির্বাচনের জন্য কমিশন শপথবদ্ধ। এর আগে সাভার উপজেলা পরিষদ মিলনায়তনে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার।

আওয়ামী লীগ শাসনামলের নির্বাচনগুলোতে অনিয়ম ও কারচুপির অভিযোগের পাশাপাশি প্রশ্ন ছিল ভোটার তালিকা নিয়েও। অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন কমিশন শুরু থেকেই স্বচ্ছ ভোটার তালিকা তৈরির কথা বলে আসছে। এর অংশ হিসেবে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু করেছে ইসি।

২০০৮ সালের ১ জানুয়ারি অথবা এর আগে জন্মগ্রহণকারী এবং বিগত হালনাগাদ কার্যক্রমে যারা বাদ পড়েছেন তাদের তালিকাভুক্ত করা হবে। মৃতদের বাদ দিতে তথ্য সংগ্রহ করা হবে।

ভোটার তালিকা হালনাগাদে যেন ত্রুটি না হয়, সে বিষয়ে সতর্ক করেন নির্বাচন কমিশনাররা। তারা বলেন, সুষ্ঠু ভোটের জন্য স্বচ্ছ ভোটার তালিকা অপরিহার্য।

সিইসি বলেন, ভোটের নামে প্রহসন চায় না কমিশন। তবে অবাধ, নিরপেক্ষ নির্বাচনের জনগণের সহযোগিতা চান তিনি।

ভোট নিয়ে মানুষের অনীহা দূর করতে কমিশন বদ্ধপরিকর উল্লেখ করে সিইসি বলেন, ভোটার তালিকা স্বচ্ছতায় নাগরিকদেরও সচেতন হতে হবে।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page