October 25, 2026, 1:54 am
এইমাত্রপাওয়াঃ

ভোলায় ইয়াবাসহ রোহিঙ্গা যুবক ১ হাজার ৩২৫ পিস ইয়াবাসহ গ্রেফতার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভোলা সদর উপজেলায় ইয়াবাসহ মো. হেলাল উদ্দিন নামে এক রোহিঙ্গা যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৭ জুলাই) সকালে উপজেলার ইলিশা লঞ্চঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হেলাল কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের মো. হোসেন আহম্মেদের ছেলে

ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. গোলাম মোস্তফা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সকালে ইলিশা লঞ্চঘাট এলাকায় অভিযান চালাই। এ সময় লঞ্চঘাটের পন্টুন থেকে হেলাল উদ্দিন নামে ওই রোহিঙ্গা যুবককে আটক করি। তার কাছে ১ হাজার ৩২৫ পিস ইয়াবা পাওয়া যায়। আটক রোহিঙ্গার বিরুদ্ধে ভোলা মডেল থানায় মাদক আইনে মামলা হয়েছে।

 

আজকের বাংলা তারিখ

  • ২৫শে অক্টোবর, ২০২৬
  • ১০ই কার্তিক, ১৪৩৩
  • ১৩ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page