February 12, 2026, 8:30 pm
শিরোনামঃ
ঝিনাইদহ-৩ আসনে বিএনপি প্রার্থীকে পরাজিত করে জামায়াত প্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান বিজয়ী শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ ; গণনা শেষে আসছে ফলাফল কিছু ত্রুটি-বিচ্যুতি হলেও সামগ্রিকভাবে নির্বাচন সুন্দর হয়েছে : জামায়াত ভোটগ্রহণ সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ফলাফল অবশ্যই মেনে নেবো : তারেক রহমান জামায়াত ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে অগ্রাধিকার দেবে : ডা. শফিকুর রহমান ভোট এবার এতোটা উৎসবমুখর হবে কেউ ভাবেনি : বিএনপি মহাসচিব খুলনা-১ আসনে এগিয়ে জামায়াত মনোনীত প্রার্থী কৃষ্ণ নন্দী সিরাজগঞ্জে প্রকাশ্যে ভোট দেওয়ায় যুবকের এক বছরের জেল   ময়মনসিংহ-১১ আসন : ব্যালট পেপারে সিল মেরে বাক্সে ভরছিলেন ৫ তরুণ ; ভিডিও ভাইরাল ব্রাহ্মণবাড়িয়া-২ আসন ; জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী ব্যারিস্টার রুমিন ফারহানা
এইমাত্রপাওয়াঃ

ভোলায় ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভোলায় দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে আজ মঙ্গলবার (২১ মে) ভোলা সদর উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হলেও বেলা ১১ টার দিকে শিবপুর ইউনিয়নের একই কম্পাউন্ড এর মধ্যকার রতনপুর মাধ্যমিক বিদ্যালয় ও রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে ৫টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এসময় ভোটারদের দৌড়াদৌড়িতে অন্তত ৫ জন আহত হয়েছেন। খবর পেয়ে ষ্ট্রাইকিং ফোর্স ও ম্যাজিষ্ট্রেট ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. মোতাহার হোসেন জানান, কেন্দ্র কম্পাউন্ডের মধ্যে কিছু হয়নি। ভোটগ্রহণ স্বাভাবিক রয়েছে।

তিনি জানান, দুপুর ১টা পর্যন্ত ৩১ ভাগ ভোট কাস্ট হয়েছে। ভোলা সদর উপজেলায় ১টি পৌরসভা ও ১৩টি ইউনিয়নে ১১৪টি ভোটকেন্দ্র রয়েছে।

এদিকে নির্বাচনে মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. ইউনুছ অভিযোগ করেন প্রতিপক্ষ আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোসারেফ হোসেন’র লোকজন কয়েকটি কেন্দ্র থেকে তার এজেন্টদের বের করে দিয়েছে। কোথাও তার ভোটারদের কেন্দ্রে আসতে বাধা দিচ্ছে।

এ ব্যাপারে মোশারেফ হোসেন অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দেন।

রিটার্নিং অফিসার মো. জাহিদ হোসাইন জানান, সুষ্ঠু ও সুন্দরভাবে ভোট হচ্ছে। কোথাও অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page