September 10, 2026, 1:19 pm
শিরোনামঃ
‘মাননীয়’ বাদ দেওয়ার সিদ্ধান্ত নিজ দপ্তর থেকেই কার্যকর করছেন প্রধানমন্ত্রী সরকার সংবাদমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে চায় : তথ্যমন্ত্রী ন্যায়বিচার ও রোহিঙ্গা প্রত্যাবাসন একসঙ্গে এগিয়ে নিতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিপুল অস্ত্রশস্ত্রসহ সুন্দরবনের ‘নানা ভাই বাহিনীর’ আত্মসমর্পণ ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা ব্রাহ্মণবাড়িয়ায় ১০ হাজার কেজি ভারতীয় জিরা জব্দ আটক মার্কিন ড্রোন ‘রিভার্স ইঞ্জিনিয়ারিং’ করতে পারে ইরান মক্কা জোট সম্প্রসারণের কোনো পরিকল্পনা নেই : পাকিস্তান নির্বাচনের পরেই শেষ হবে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ : ট্রাম্প মাগুরার হাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব অপারেটর নিয়োগসহ নানা অভিযোগ
এইমাত্রপাওয়াঃ

ভোলার লালমোহনে আওয়ামী লীগের উদ্যোগে শান্তি ও উন্নয়ন সমাবেশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভোলার লালমোহন উপজেলায় আজ বিএনপি-জামায়াতের আগুন সন্ত্রাস, জ্বালাও পোড়াও, নৈরাজ্য সৃষ্টি, ষড়যন্ত্র ও ভোটাধিকার হরণের পায়তারার প্রতিবাদে এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয়ের লক্ষ্যে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় উপজেলার ধৌলিগর নগর ইউনিয়নের মঙ্গল সিকদার বাজারে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। লালমোহন ও তজুমদ্দিন  উপজেলা আওয়ামী লীগ এ সমাবেশের  আয়োজন করে।
এসময় সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষকে অর্থনৈতিক মুক্তি এনে দিয়েছেন। গত ১৫ বছর দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। কিন্তু বিএনপি দেশেরে এ উন্নয়ন সহ্য করতে পারে না। তাই বিএনপি জোট  বিদেশি  প্রভুদের উপর নির্ভর করে আবারো আগুন সন্ত্রাসে লিপ্ত হয়েছে।
তিনি বলেন, এ বাংলাদেশ বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীন হয়েছে। দেশের মানুষের বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ও উন্নয়নের প্রতীক নৌকার প্রতি পূর্ণ আস্থা রয়েছে। তাই শান্তি বিনষ্টকারীদের কোন ছাড় দেয়া হবে না। বাংলার জনগণকে সাথে নিয়ে তাদের প্রতিহত করা হবে।
েেধৗলিগর নগর ইউনিয়ন আওয়ামীলীগ উত্তর শাখার সভাপতি মাকসুদুর রহমানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন লালমোন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন আহমেদ, লালমোহন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার,তজুমদ্দিন  উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, তজুমদ্দিন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, লালমোহন  উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি  আক্তার হোসেন প্রমুখ।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page