October 1, 2026, 10:36 pm
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

ভোলার লালমোহনে বাজার পরিস্থিতি সহনশীল রাখতে বাজার মনিটরিং

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  বাজার পরিস্থিতি সহনশীল রাখতে ভোলা জেলার লালমোহন উপজেলায় আজ বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা  হয়েছে। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত লালমোহন বাজার এলাকার বিভিন্ন নিত্য পণ্যের দোকানে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কার্যক্রম  চালানো হয়।এ সময় মুদি, মাংস,কাঁচা বাজার,মাছ বাজার, সার ডিলার, হোটেল রেস্তোরাসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়।একই সাথে অতিরিক্ত মূল্য না রাখার জন্য ব্যবসায়ীদের বলা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তৌহিদুল ইসলাম জানান, নিত্য পণ্যের মূল্য সহনশীল রাখা, অবৈধ  মজুদদারি প্রতিরোধ করা ও পণ্য  সরবরাহ স্বাভাবিক রাখতেই আজকে বাজার মনিটরিং করা হয়।এ সময়ব্যবসয়ীদের
মূল্য  তালিকা টানানোসহ ন্যায্য মূল্যে পণ্য সামগ্রী বিক্রি করার জন্য অনুরোধ করা হয়।এ কার্যক্রম চলমান থাকবে বলে জানান ইউএনও।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খলিলুর রহমান ইমন, মেরিন ফিসারিস অফিসার তানভীর হাসান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ অন্যরা  উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page