September 7, 2026, 4:00 pm
শিরোনামঃ
মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয়
এইমাত্রপাওয়াঃ

ভোলায় গাঁজাসহ আটক ১

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভোলা জেলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়ন থেকে আজ পাঁচ কেজি গাঁজাসহ রবি আলম (৪০) নামের এক বিক্রেতাকে আটক করেছে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল। শনিবার দুপুরে ইলিশা ইউনিয়নের লক্ষীপুর লঞ্চঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।
ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মো. গোলাম মোস্তফা বাসসকে জানান, আজ দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে লক্ষীপুর লঞ্চ ঘাট এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় লক্ষীপুর থেকে যাত্রীবাহী লঞ্চে করে ভোলায় আসা যাত্রী রবি আলমকে সন্দেহ হলে তাকে আটক করা হয়। পরে তাকে তল্লাশি করলে তার সঙ্গে থাকা একটি স্কুল ব্যাগের ভেতর থেকে পাঁচ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
তিনি জানান, আটক রবি আলম কুমিল্লা থেকে এসব গাঁজা এনে লক্ষ্মীপুর হয়ে ভোলায় নিয়ে আসে বিক্রির উদ্দেশ্যে। রবি আলম বোরহান উদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড এলাকার বাসিন্দা। এই ঘটনার আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান এসআই গোলাম মোস্তফা।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page