October 4, 2026, 3:42 pm
শিরোনামঃ
ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করল ইরান ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি
এইমাত্রপাওয়াঃ

ভোলায় পৌনে ১২ লাখ টাকার চোরাই স্বর্ণালঙ্কারসহ নারী আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভোলায় চোরাই স্বর্ণালঙ্কারসহ আখি বেগম (২৫) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে প্রায় ১০ ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১১ লাখ ৭৪ হাজার টাকা।

আখি বেগমকে রোববার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাহবুব উল আলম।
তিনি বলেন, শনিবার রাতে মো. হারুন অর রশিদ নামে লালমোহন বাজারের ব্যবসায়ী থানায় এসে একটি লিখিত অভিযোগ দেন যে, তার বসতঘর থেকে প্রায় ১০ ভরি স্বর্ণালঙ্কার চুরি হয়েছে। আখি বেগম নামে ওই নারীকে তিনি সন্দেহ করছেন বলে অভিযোগ করেন। এরপর আমরা আখি বেগমের বসতঘরে তল্লাশি চালিয়ে ওই চোরাই স্বর্ণালঙ্কার উদ্ধার করি।



Our Like Page