April 13, 2026, 6:40 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার মাগুরায় ডিএনসির অভিযানে হ্যান্ডকাফ পরা অবস্থায় আকুব্বার মোল্লার মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের সিইও’র সৌজন্য সাক্ষাৎ অর্থনীতিতে স্বাভাবিকতা ফিরিয়ে আনতে জোর দিচ্ছে সরকার : বাণিজ্যমন্ত্রী জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক হয়েছে আতঙ্কের কিছু নেই : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমালো সরকার বাংলা নববর্ষ ঘিরে কোনো নাশকতার শঙ্কা নেই : র‍্যাব মহাপরিচালক বরিশালে পুলিশের হাত থেকে বাঁচাতে ১০ টি ইয়াবা গিলে অচেতন মাদক ব্যবসায়ী লক্ষ্মীপুরে ছেলেসহ ৩ জনকে কুপিয়ে সাবেক পুলিশ সদস্যের আত্মহত্যা কক্সবাজারে বৃদ্ধকে হত্যার পর ছুরিসহ যুবকের আত্মসমর্পণ
এইমাত্রপাওয়াঃ

ভোলায় প্রায় ১০ হাজার পিস ইয়াবাসহ ১ জন আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায় আজ ৯ হাজার ৮০০ পিস ইয়াবাসহ আওলাদ হোসেন আলাউদ্দিন (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
ভোররাতে উপজেলার টবগী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের হাকিমুদ্দিন বেড়িবাদ সংলগ্ন চৌরাস্তার উপর থেকে তাকে আটক করা হয়।
আটককৃত আলাউদ্দিন লালমোহন উপজেলার কলমা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মৃত আজাহার মীরের ছেলে।
দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে অতিরিক্ত পুলিশ সুপার মামুন অর রশিদ এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় বোরহানউদ্দিন থানা পুলিশের একটি দল। এ সময় যাত্রীবাহী একটি থ্রি হুইলারে তল্লাশি চালিয়ে আলাউদ্দিনকে আটক করা হয়। পরে তার সঙ্গে থাকা একটি ব্যাগের ভিতর থেকে ৯ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি জানান, আটক আলাউদ্দিন একজন পেশাদার মাদক বিক্রেতা। সে ঢাকা থেকে ইয়াবা নিয়ে আসে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page