September 7, 2026, 12:05 pm
শিরোনামঃ
সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয় দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে : ইসি আনোয়ারুল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক
এইমাত্রপাওয়াঃ

ভোলায় ৬০ লাখ মিটার অবৈধ জাল জব্দ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভোলা জেলার মেঘনা ও তেঁ তুলিয়া নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ৬০ লাখ ২ হাজার মিটার অবৈধ জাল জব্দ করেছে কোস্ট কার্ড দক্ষিণ জোনের একটি দল। মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোস্টগার্ড’র পৃথক দুটি অভিযানে জব্দকৃত জালের মূল্য ৩৭ কোটি ৮০ লাখ ৭০ হাজার টাকা। পরে উদ্ধারকৃত জাল মৎস্য প্রতিনিধির উপস্থিতিতে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
আজ বুধবার সকালে কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন এইচ এম এম হারুন- অর-রশীদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভয়াশ্রম রক্ষা অভিযান ২০২৪ উপলক্ষে মেঘনা ও তেঁতুলিয়া নদীতে অবৈধ জালের বিরুদ্ধে পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় সমিতির হাট, হাজিরহাট, চর গাজী, সাদ্দামের চর, চর করিমারা, চকুরালিয়া, ধুলিয়া, ফিশারি ঘাট, ভেলুমিয়া, ইলিশার রাস্তার মাথা, রামদাসপুর, কালিগঞ্জ, মেঘারচর, তেমাথা, ভাংতির খাল, কাঠির মাথা, তুলাতুলি, কাচিয়ারচর, ভোলার খাল এলাকা হতে ৩০ লাখ মিটার সুতার জাল, ১৮ লাখ মিটার কারেন্ট জাল, ১২ লাখ মিটার চর ঘেরা জাল ও দুই হাজার মিটার সুতার জলসহ মোট ৬০ লাখ ২ হাজার মিটার অবৈধ জাল উদ্ধার করা হয়।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page