October 2, 2026, 6:58 pm
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

মঙ্গলগ্রহে হিমবাহের অবশিষ্ট অংশের সন্ধান পেলেন গবেষকদল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মঙ্গলগ্রহে একটি প্রাচীন হিমবাহের অবশিষ্ট অংশের সন্ধান মিলেছে। ফলে বোঝা যাচ্ছে সেখানে এখনো পানির কিছু গঠন রয়েছে। লাল এই গ্রহটিতে একদিন মানুষ পা ফেলবে বলেও আশা করা হচ্ছে। খবর সিএনএনের।

প্রতিবেদনে বলা হয়, বরফের বিশাল অংশ সেখনে এখন আর নেই। কিন্তু বিজ্ঞানীরা মঙ্গলগ্রহের ইকুয়েটরিয়াল অঞ্চলের ওই জায়গায় এক সময় হিমবাহের অস্তিত্ব ছিল তার সন্ধান পেয়েছে। সেখানে যা জমে রয়েছে তাতে সাধারণত হালকা রঙের সালফেট লবণ থাকে।

গবেষণা দলটি হিমবাহের অভ্যন্তরে তৈরি ক্রেভাস ক্ষেত্র বা ডিপ ওয়েডজ-আকৃতির খোলা অংশও দেখেছে।

সম্প্রতি টেক্সাসের দ্য উডল্যান্ডসে ৫৪তম চন্দ্র-গ্রহ বিজ্ঞান সম্মেলনে মঙ্গলগ্রহের এসব সন্ধানের তথ্য প্রকাশ করা হয়।

এসইটিআই ইনস্টিটিউট ও মার্স ইনস্টিটিউটের সিনিয়র গ্রহ বিজ্ঞানী ডক্টর প্যাসকেল লি এক বিবৃতিতে বলেছেন, আমরা যা পেয়েছি তা বরফ নয় বরং হিমবাহের বিশদ আকারগত বৈশিষ্ট্যসহ লবণের স্তূপ। মূলত হিমবাহের উপরেই এই লবণ তৈরি হয়েছে।

গবেষকরা মনে করছেন, হিমবাহটির দৈর্ঘ ছিল তিন দশমিক সাত মাইল বা ছয় কিলোমিটার এবং এর প্রস্থ ছিল দুই দশমিক পাঁচ মাইল বা ৪ কিলোমিটার।

 

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page