October 9, 2026, 11:37 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

মদ্যপানের কারণে প্রতিবছর ১ লক্ষ ৪০ হাজার মার্কিন নাগরিকের মৃত্যু !

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  আমেরিকার সার্জন জেনারেল বিবেক মূর্তি বলেছেন, অ্যালকোহল বা মদ্যপানের কারণে প্রতি বছর হাজার হাজার মার্কিন নাগরিকের মৃত্যু ঘটে।

মার্কিন সমাজে অ্যালকোহল সেবনের কারণে মৃত্যুর আতঙ্কজনক পরিসংখ্যান তুলে ধরে বলেন, অ্যালকোহল মার্কিন যুক্তরাষ্ট্রে মৃত্যুর চতুর্থ প্রধান কারণ। দেশটিতে প্রতিবছর গড়ে ১৪০,০০০- এরও বেশি মানুষ অ্যালকোহল সেবনের কারণে মারা যায়।

আমেরিকান ক্যান্সার সোসাইটি ইতোপূর্বে ঘোষণা করেছিলযে, যেকোনও পরিমাণে মদ খাওয়ার কারণে ছয় ধরণের ক্যান্সার হতে পারে।

আমেরিকান ন্যাশনাল ইনস্টিটিউট ঘোষণা করেছে, অ্যালকোহলযুক্ত পানীয় গ্রহণের কারণে প্রতি বছর ১০০,০০০ লোক ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। একটি গবেষণা প্রতিবেদনের বরাত দিয়ে প্রতিষ্ঠানটি জানিয়েছে, বিগত বছরগুলোতে মৃত্যুসনদ বিশ্লেষণ করে দেখা গেছে যে, আমেরিকায় অ্যালকোহল সেবনের কারণে মৃত্যুর হার ২৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

গবেষণার তথ্য বলছে, বছরে ২০ হাজার মানুষ বিভিন্ন ক্যান্সারে মারা যাচ্ছে, যার মধ্যে সাড়ে ১৩ হাজারের বেশি মৃত্যুর পেছনে রয়েছে অ্যালকোহল বা মদ্যপান।

যুক্তরাষ্ট্রের শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তা ডা. বিবেক মার্থি জানান, অধিকাংশ আমেরিকান মদ্যপানের কারণে ক্যান্সারের ঝুঁকির ব্যাপারে সচেতন নন। ডা. মার্থি মদ্যপানের পরিমাণ নির্ধারণে বিদ্যমান সীমা পুনর্মূল্যায়ন এবং জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান। তিনি বলেন, তামাক ও স্থূলতার পরে ক্যান্সারের তৃতীয় প্রধান প্রতিরোধযোগ্য কারণ হলো মদ্যপান।

 

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page