October 10, 2026, 5:42 pm
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

মধ্যপ্রাচ্য সংকটের সামরিক সমাধান নেই : জাতিসংঘ মহাসচিব

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মধ্যপ্রাচ্যের যুদ্ধ বন্ধে ‘গুরুত্বপূর্ণ আলোচনা’ পুনরায় শুরু করার আহ্বান জানিয়ে জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস বলেছেন, এই সংকটের ‘কোনো সামরিক সমাধান নেই’।

মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাংবাদিকদের তিনি আরও বলেন, হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক নৌ-চলাচলের স্বাধীনতা ‘সব পক্ষকেই’ সম্মান করতে হবে।

 

তিনি বলেন, ‘এই সংকটের কোনো সামরিক সমাধান নেই। শান্তি চুক্তির জন্য ধারাবাহিক সম্পৃক্ততা ও রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন। গুরুত্বসহকারে আলোচনা আবার শুরু করতে হবে।’

 

গুতেরেস বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া যুদ্ধবিরতি ‘অবশ্যই বজায় রাখতে হবে’—গত বুধবার পাকিস্তানের মধ্যস্থতায় যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি হয়েছিল, তার প্রতি ইঙ্গিত করে তিনি এ কথা বলেন।

 

গত সপ্তাহান্তে ইসলামাবাদে দুই পক্ষের মধ্যে আলোচনা হলেও কোনো সমঝোতায় পৌঁছানো যায়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার নিউইয়র্ক পোস্টকে বলেন, আগামী দুই দিনের মধ্যে পাকিস্তানে ইরান নিয়ে দ্বিতীয় দফা আলোচনা হতে পারে।

 

জাতিসংঘ মহাসচিব ওয়াশিংটনে মঙ্গলবার শুরু হওয়া ইসরাইল ও লেবাননের মধ্যে কয়েক দশকের মধ্যে প্রথম সরাসরি আলোচনাকে স্বাগত জানান। ইরান-সমর্থিত হিজবুল্লাহ এ আলোচনার বিরোধিতা করছে এবং দক্ষিণ লেবাননে ইসরাইলি বাহিনীর সঙ্গে লড়াই করছে।

 

তিনি বলেন, ‘কেউই আশা করে না যে আজকের এই আলোচনা সব সমস্যার সমাধান করবে, তবে এই আলোচনা যদি সংশ্লিষ্ট পক্ষগুলোর কর্মকাণ্ডের ধরনে পরিবর্তনের পরিবেশ তৈরি করতে পারে, সেটিই হবে গুরুত্বপূর্ণ।’

 

গুতেরেস বলেন, ‘এখন পর্যন্ত বাস্তবতা হলো, হিজবুল্লাহ ও ইসরাইল উভয়ই লেবাননের সরকারকে অস্থিতিশীল করতে একে অপরকে সহায়তা করেছে।’

 

তিনি কূটনীতি, ‘সংযম ও দায়িত্বশীলতা’ প্রদর্শন এবং আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানান, যা বিশ্বজুড়ে ‘লঙ্ঘিত’ হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

 

তিনি সতর্ক করে বলেন, ‘আইনহীনতা বিশৃঙ্খলা, ভোগান্তি ও ধ্বংস ডেকে আনে।’

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page