March 1, 2026, 12:36 am
শিরোনামঃ
প্রথমবারের মতো নিজ কার্যালয়ের কর্মীদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী সরকার আইনগতভাবে ফ্যাসিস্টদের বিচারে বদ্ধপরিকর : আইনমন্ত্রী শিগগিরই প্রবাসী কার্ড চালু করা হবে : প্রবাসী কল্যাণ মন্ত্রী ১৮০ দিনেই দৃশ্যমান হবে জনগুরুত্বপূর্ণ খাল-জলাশয় খনন কর্মসূচি : পানিসম্পদ মন্ত্রী রাজশাহীতে বিএনপি নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ সুনামগঞ্জে মসজিদের টাকার হিসাব নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত পাবনায় দাদি-নাতনিকে হত্যার অভিযোগে ২ জন আটক ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরাইল ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতে সব পক্ষকে সংযম দেখাতে হবে : জাতিসংঘ
এইমাত্রপাওয়াঃ

মধ্যরাতে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সেলিমের বনানীর বাসায় অগ্নিসংযোগ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সেলিমের বনানীর বাসায় রাত দেড়টার সময় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পুলিশ প্রটেকশনের অভাবে ২টা ৪৫ মিনিট পর্যন্ত আগুন নেভাতে স্পটে যেতে পারেনি ফায়ার সার্ভিস।

শুক্রবার ৭ ফেব্রুয়ারি রাতে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার বলেন, উশৃঙ্খল জনতা রাজধানীর বনানীতে সেলিমের বাসায় আগুন দিয়েছে। নিরাপত্তাজনিত কারণে ফায়ার সার্ভিসে গাড়ি ঘটনাস্থলে যেতে পারেনি।

এর আগে, বুধবার রাতে শেখ মুজিবুর রহমানের ধানমণ্ডির ৩২ নম্বর বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে ছাত্র-জনতা। বুলডোজার দিয়ে বাড়িটির বেশির ভাগই মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতাদের বাসায় ও অফিসে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনায় ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা শক্তভাবে প্রতিহত করা হবে। শুক্রবার ৭ ফেব্রুয়ারি রাতে দেওয়া এক বিবৃতিতে এমন দাবি করেছে অন্তবর্তী সরকার। এতে বলা হয়, অন্তবর্তী সরকার গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে কতিপয় ব্যক্তি ও গোষ্ঠী সারাদেশে বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টা করছে। সরকার এ ধরনের কর্মকাণ্ড শক্তভাবে প্রতিহত করবে।

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page