April 11, 2026, 5:19 am
শিরোনামঃ
বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার : অ্যাটর্নি জেনারেল কাজল জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস দেশের অর্থনীতিকে অগ্রসর-অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে : অ্যার্টনি জেনারে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি ৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবে : মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

মন্ত্রিসভায় ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট অনুমোদন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মন্ত্রিসভার বিশেষ বৈঠকে আজ ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট অনুমোদন করা হয়েছে।

জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অর্থমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, মন্ত্রিসভার অন্যান্য মন্ত্রী এবং সংশ্লিষ্ট প্রতিমন্ত্রীরা বৈঠকে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতি কর্তৃক বাজেট অনুমোদনের পর আজ বিকেলে অর্থমন্ত্রী ২০২৪-২৫ অর্থবছরের জন্য প্রস্তাবিত জাতীয় বাজেট সংসদে উত্থাপন করেন। এএইচ মাহমুদ আলী ২৬৫,০০০ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) সহ ৭,৯৭,০০০ কোটি টাকার বাজেট পেশ করবেন।
ইতোমধ্যে জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) পরিবহন এবং যোগাযোগ খাতের জন্য সর্বোচ্চ ৭০,৬৮৭.৭৫ কোটি টাকা (বরাদ্দের ২৬. ৬৭ শতাংশ) বরাদ্দ রেখে ২৬৫,০০০ কোটি টাকা ব্যয়ের এডিপি অনুমোদন করেছে।
এছাড়া এনইসি স্বায়ত্তশাসিত সংস্থা বা কর্পোরেশনের প্রায় ১৩ হাজার ২৮৮ কোটি টাকার এডিপি অনুমোদন করেছে।
এই বরাদ্দসহ ২০২৪-২০২৫ এর জন্য এডিপি’র মোট আকার দাঁড়িয়েছে ২,৭৮,২৮৮ কোটি টাকা।
১,১৩৩টি বিনিয়োগ প্রকল্প, ২১টি সমীক্ষা প্রকল্প, ৮৭টি প্রযুক্তিগত সহায়তা প্রকল্প এবং স্বায়ত্তশাসিত সংস্থা ও কর্পোরেশন থেকে ৮০টি প্রকল্পসহ এডিপিতে মোট প্রকল্পের সংখ্যা ১,৩২১টি।
মন্ত্রণালয় এবং বিভাগগুলোর মধ্যে স্থানীয় সরকার বিভাগ এডিপিতে সর্বোচ্চ ৩৮,৮০৯ কোটি টাকা (বরাদ্দের ১৫ শতাংশ) বরাদ্দ পেতে যাচ্ছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page