September 19, 2026, 3:06 am
শিরোনামঃ
সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই : সমাজকল্যাণ মন্ত্রী অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কেউ অর্থপাচারের সঙ্গে জড়িত থাকলে শক্ত পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগে ৩ জন আটক ফেনীতে গ্রিল কেটে ঘরে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম ; সোনাসহ নগদ টাকা লুট ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৩৭ হামলা চালালো সৌদি আরব ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের সোনার মজুত সরিয়ে নেওয়া হবে যুক্তরাষ্ট্রে সৌদির নিরাপত্তায় যেকোনো পর্যায়ে যেতে প্রস্তুত পাকিস্তান যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক
এইমাত্রপাওয়াঃ

ময়মনসিংহে ঘরে স্বামীর গলাকাটা মরদেহ ; ধানখেতে পড়েছিল আহত স্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ময়মনসিংহের মুক্তাগাছায় নিজ বসতঘর থেকে শাহজাহান (৫৫) নামে এক কাঠমিস্ত্রির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় বাড়ির পাশে একটি ধানখেতে পড়েছিল কাঠমিস্ত্রির আহত স্ত্রী রাশিদা বেগম। তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (১০ জুন) সকালে উপজেলার ঘাটুরি গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কিছু দিন আগে মুক্তাগাছা উপজেলার মানকোন ইউনিয়নের ঘাটুরি গ্রামের বাসিন্দা শাহজাহান আলীর প্রথম স্ত্রী মারা যান। পরে রাশিদা বেগমকে বিয়ে করেন তিনি। প্রথম স্ত্রীর মেয়ে শাহিদা বেগম লেখাপড়া করেন। শুক্রবার রাতে বাড়িতে কবিরাজ আসবে জানিয়ে মেয়ে শাহিদাকে পাশের একটি বাড়িতে ঘুমাতে পাঠান সৎ মা রাশিদা বেগম। পরদিন সকালে বাড়ি ফিরে বাবার গলা কাটা মরদেহ বিছানায় পড়ে থাকতে দেখেন। ঘর থেকে একটি ধারালো ছুরি উদ্ধার করেছে পুলিশ। এ সময় সৎ মা রাশিদাকে বাড়ির পাশে একটি ধান খেতে আহত অবস্থায় পাওয়া যায়।

এদিকে নিহত শাহজাহান আলীর আরেক মেয়ে সাজেদা খাতুন বলেন, জমিজমা নিয়ে চাচাদের সঙ্গে ঝামেলা চলছিল। শনিবার সালিসে বসার কথা ছিল। এছাড়া সৎ মায়ের সঙ্গেও বাবার ঝগড়া ছিল।

এ বিষয়ে মুক্তাগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ বলেন, শাহজাহান আলীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের স্ত্রী সুস্থ হলে হত্যার রহস্য উদ্ঘাটন সহজ হবে।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page