October 5, 2026, 12:40 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

ময়মনসিংহে দেশীয় অস্ত্রসহ ৩ জন ডাকাত আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ময়মনসিংহের ভালুকায় ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্র ও ১টি পিকআপ ভ্যানসহ ৩ ডাকাতকে আটক করেছে ভালুকা মডেল থানা পুলিশ।

পুলিশ জানায়, শুক্রবার (১০মে) গভীর রাতে ভালুকা মডেল থানা পুলিশ গোপন সংবাদ পেয়ে উপজেলার ভান্ডাব এলাকায় এসএনএস সিএনজি পাম্পের পশ্চিম পাশে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতির সময় তাদের আটক করা হয়।

আটককৃত ৩ ডাকাত, ভালুকা উপজেলার মেদুয়ারি গ্রামের আ: সালামের ছেলে কাইয়ুম (৩০), বর্তা গ্রামের মৃত আলাল মিয়ার ছেলে শান্ত মিয়া (২৫) ও বিরুনিয়া গ্রামের মৃত এলাহী শেখের ছেলে আল আমিন শেখ (২৬) আটক এই ৩ ডাকাত দীর্ঘদিন ধরে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, কিশোরগঞ্জ এলাকায় চুরি, ডাকাতিসহ একাধিক অপরাধের সাথে জড়িত ছিলো বলেও পুলিশ জানায়। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক সহ একাধিক মামলা রয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।



Our Like Page