October 6, 2026, 10:39 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় গাছের সাথে পিকআপের ধাক্কায় হেলপার নিহত যশোরের শার্শায় পৃথকভাবে মাদক বিরোধী অভিযানে নেশাজাতীয় সিরাপ ইয়াবা ও গাঁজাসহ ২ যুবক আটক মাগুরায় কাশিনাথপুর গ্রামে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক  যশোরে মামলার আসামি রকি ইয়াবাসহ আটক বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার : এলজিআরডি মন্ত্রী কোনো সরকারই বাজারে সিন্ডিকেট চায় না : খাদ্যমন্ত্রী সিইসির কাছে ইজতেমার সময় গাজীপুরের স্থানীয় নির্বাচন না করার আবেদন করলো তাবলীগ জামাত রংপুরে ধানক্ষেত থেকে ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার বরিশালে আদালত ভবন থেকে লাফ দিয়ে কলেজ ক্যাশিয়ারের আত্মহত্যা
এইমাত্রপাওয়াঃ

ময়মনসিংহে রেললাইনের ফিশপ্লেট খোলার সময় যুবক আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ময়মনসিংহের গফরগাঁও স্টেশন অদূরে রেললাইন থেকে ফিশপ্লেট ও নাট খুলে নেয়ার সময় আশিকুর রহমান আশিক (২৭) নামে এক যুবককে আটক করেছে আনসার সদস্যরা।

শুক্রবার সকালে গফরগাঁও ইউনিয়নের বাসুটিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত ওই যুবকের বাড়ি সালটিয়া ইউনিয়নের শিলাসী গ্রামে। তার বাবার নাম নজরুল ইসলাম।

গফরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম খোকন বলেন, রেললাইন থেকে ফিশপ্লেট ও নাট খুলে নেয়ার খবর পেয়ে আমি ঘটনাস্থলে পরিদর্শন করি এবং আনসার সদস্যদের সহযোগিতায় চোরকে রেলওয়ে পুলিশের কাছে সোপর্দ করি।

গফরগাঁও রেলওয়ে ফাঁড়ি ইনচার্জ এসআই শফিকুল ইসলাম জানান, আটক ওই যুবকের বিরুদ্ধে রেলওয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।



Our Like Page